বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ মেসবাহ উল হক
মনিরামপুর উপজেলা, ২৫ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় জেলার চারটি উপজেলায় একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

আবরন আবরন

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের যশোর জেলা পূর্ব শাখার উদ্যোগে অভয়নগর, বাঘারপাড়া, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মনিরামপুরে মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মেধা যাচাই, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন যশোর জেলা পূর্ব শাখার পরিচালক এম. মিনারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, একজন শিক্ষার্থীকে আদর্শ, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

আবরন আবরন

তিনি আরও বলেন, “আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাক। অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও উৎসাহিত করার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”

আবরন আবরন

আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের জন্য রয়েছে এককালীন নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর জন্য বিশেষ পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

আবরন আবরন

শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন, প্রতিভা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এমন আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় জেলার চারটি উপজেলায় একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের যশোর জেলা পূর্ব শাখার উদ্যোগে অভয়নগর, বাঘারপাড়া, মনিরামপুর ও কেশবপুর উপজেলায় এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মনিরামপুরে মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মেধা যাচাই, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন যশোর জেলা পূর্ব শাখার পরিচালক এম. মিনারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, একজন শিক্ষার্থীকে আদর্শ, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাক। অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও উৎসাহিত করার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”

আয়োজক সূত্রে জানা যায়, পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের জন্য রয়েছে এককালীন নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর জন্য বিশেষ পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন, প্রতিভা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এমন আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x