বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ব্যবসা-বাণিজ্য

আট দিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আট দিনের ছুটি শেষে আবারও সচল হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল। আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটি মিলিয়ে গত ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ ছুটি শেষে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।বেনাপোল স্থলবন্দরের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানান, গতকাল শনিবার (২৪ অক্টোবর) বন্দরের কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হলেও সার্ভারজনিত সমস্যার কারণে তা সচল রাখা সম্ভব হয়নি। তবে আজ সকাল থেকেই বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে।দীর্ঘ বিরতির পর আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

আট দিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু