বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

আইন ও বিচার

দিনাজপুরে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

 ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এক অভিযানে ২৪০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ এক আসামিকে আটক করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, বুধবার (২১ অক্টোবর ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড় গ্রাম বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ জন আসামিকে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৪০০ (চব্বিশ শত) টাকা।এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে বিজিবি পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে কাজ করে যাবে।

দিনাজপুরে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১