বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জীবনধারা

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার। ব্যাংকভিত্তিক তথ্যে দেখা গেছে, এই ২১ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি এক লাখ ৯০ হাজার ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার এসেছে।

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স