বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রাজনীতি

‎সফিপুরে শহীদ জিয়াউর রহমানের স্মরণে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ‎ ‎শনিবার (২১ নভেম্বর) কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজুদ্দীন আহাম্মেদ। ‎ ‎মিছিলটি সফিপুর বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। ‎ ‎বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দীন আহাম্মেদ বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও গণতন্ত্রের চেতনা আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা দেশে শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই।” ‎ ‎তিনি আরও বলেন, “কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অন্যায় ও দমন-পীড়ন আমরা দেখতে চাই না। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কালিয়াকৈরের মানুষের অধিকার, এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।” ‎ ‎তিনি কালিয়াকৈর পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। ‎ ‎এ সময় কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‎

‎সফিপুরে শহীদ জিয়াউর রহমানের স্মরণে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে  বিএনপির বিক্ষোভ মিছিল