বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

‎সফিপুরে শহীদ জিয়াউর রহমানের স্মরণে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

‎সফিপুরে শহীদ জিয়াউর রহমানের স্মরণে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে  বিএনপির বিক্ষোভ মিছিল

আবরন আবরন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎
‎শনিবার (২১ নভেম্বর) কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজুদ্দীন আহাম্মেদ।
‎
‎মিছিলটি সফিপুর বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
‎
‎বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দীন আহাম্মেদ বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও গণতন্ত্রের চেতনা আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা দেশে শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”
‎
‎তিনি আরও বলেন, “কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অন্যায় ও দমন-পীড়ন আমরা দেখতে চাই না। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কালিয়াকৈরের মানুষের অধিকার, এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
‎
‎তিনি কালিয়াকৈর পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
‎
‎এ সময় কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ১/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‎সফিপুরে শহীদ জিয়াউর রহমানের স্মরণে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎
‎শনিবার (২১ নভেম্বর) কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইজুদ্দীন আহাম্মেদ।
‎
‎মিছিলটি সফিপুর বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
‎
‎বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র পদপ্রার্থী সাইজুদ্দীন আহাম্মেদ বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও গণতন্ত্রের চেতনা আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা দেশে শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”
‎
‎তিনি আরও বলেন, “কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, অন্যায় ও দমন-পীড়ন আমরা দেখতে চাই না। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কালিয়াকৈরের মানুষের অধিকার, এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
‎
‎তিনি কালিয়াকৈর পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
‎
‎এ সময় কালিয়াকৈর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x