বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

মো জহিরু ইসলাম জনি
বিশেষ প্রতিনিধি {গাজীপুর}, ১২ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
পাঠক: ১৮৩ জন
প্রিন্ট ফটোকার্ড

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

শ্রমিকের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। 

আবরন আবরন

আজ রোববার সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার হাজারো শ্রমিক। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আহত হয়েছেন।

আবরন আবরন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকেরা সড়ক ছাড়েননি। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের পাশের মার্কেটে অগ্নিসংযোগ, যমুনা ব্যাংক ও বিভিন্ন কারখানার ফটকে ভাঙচুর, মৌচাক পুলিশ বক্সে ভাঙচুর এবং কোনাবাড়ী পুলিশ বক্স ও আনসার একাডেমির সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আবরন আবরন

আবরন আবরন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওসি মো. শহিদুল ইসলাম ইটের আঘাতে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওসি বলেন, শ্রমিকদের শান্ত করতে এবং মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করতে গিয়ে তিনি আহত হয়েছেন। সহিংসতা ও ভাঙচুর পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

আবরন আবরন

আবরন আবরন

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশ, বিজিবি ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় প্রায় ছয় ঘণ্টা পর বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

শ্রমিকের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। 

আজ রোববার সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার হাজারো শ্রমিক। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকেরা সড়ক ছাড়েননি। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ট্রপিক্যাল নিটেক্স লিমিটেডের পাশের মার্কেটে অগ্নিসংযোগ, যমুনা ব্যাংক ও বিভিন্ন কারখানার ফটকে ভাঙচুর, মৌচাক পুলিশ বক্সে ভাঙচুর এবং কোনাবাড়ী পুলিশ বক্স ও আনসার একাডেমির সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওসি মো. শহিদুল ইসলাম ইটের আঘাতে আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওসি বলেন, শ্রমিকদের শান্ত করতে এবং মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করতে গিয়ে তিনি আহত হয়েছেন। সহিংসতা ও ভাঙচুর পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশ, বিজিবি ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় প্রায় ছয় ঘণ্টা পর বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x