বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
পাঠক: ১৯৬ জন
প্রিন্ট ফটোকার্ড

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর
হত্যাচেষ্টার অভিযোগ

 কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় পৈতৃক সম্পত্তির ভাড়া বণ্টন নিয়ে বিরোধের জেরে এক নারী আইনজীবী, তাঁর ৯ বছর বয়সী শিশুকন্যা ও এক ভাড়াটিয়াকে মারধর, হত্যাচেষ্টা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অ্যাডভোকেট কল্পনা আক্তার (৩৭)।

আবরন আবরন

অভিযোগে অভিযুক্তরা হলেন—মো. সেলিম হোসেন, রূপালী আক্তার, আলমগীর হোসেন, সখিনা বেগম ও কহিনুর আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, পিতার কাছ থেকে দলিলমূলে মালিকানা পাওয়ার পর পূর্ব মৌচাক এলাকায় বাড়ি নির্মাণ করেন অ্যাডভোকেট কল্পনা আক্তার। ওই বাড়ির ভাড়া বণ্টন নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছিল। ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। খবর পেয়ে কল্পনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, প্রথম অভিযুক্ত সেলিম হোসেন তাঁকে চেপে ধরে রাখেন এবং দ্বিতীয় অভিযুক্ত রূপালী আক্তার তাঁকে মারধর করেন। এ সময় তাঁর কান থেকে আনুমানিক ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি স্বর্ণের ঝুমকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। অন্য অভিযুক্তরা কাঠের পিঁড়ি, জুতা ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন এবং শ্বাসরোধ ও ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালান বলেও অভিযোগ করা হয়েছে।

আবরন আবরন

মাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর শিশুকন্যা পুষ্প মনি ও বাড়ির ভাড়াটিয়া তানজিলাকেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আবরন আবরন

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী, সম্পত্তি ও বাড়িভাড়ার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন বলে তাঁরা জানান।

আবরন আবরন

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

 কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় পৈতৃক সম্পত্তির ভাড়া বণ্টন নিয়ে বিরোধের জেরে এক নারী আইনজীবী, তাঁর ৯ বছর বয়সী শিশুকন্যা ও এক ভাড়াটিয়াকে মারধর, হত্যাচেষ্টা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অ্যাডভোকেট কল্পনা আক্তার (৩৭)।

অভিযোগে অভিযুক্তরা হলেন—মো. সেলিম হোসেন, রূপালী আক্তার, আলমগীর হোসেন, সখিনা বেগম ও কহিনুর আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, পিতার কাছ থেকে দলিলমূলে মালিকানা পাওয়ার পর পূর্ব মৌচাক এলাকায় বাড়ি নির্মাণ করেন অ্যাডভোকেট কল্পনা আক্তার। ওই বাড়ির ভাড়া বণ্টন নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছিল। ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযুক্তরা বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। খবর পেয়ে কল্পনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানালে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, প্রথম অভিযুক্ত সেলিম হোসেন তাঁকে চেপে ধরে রাখেন এবং দ্বিতীয় অভিযুক্ত রূপালী আক্তার তাঁকে মারধর করেন। এ সময় তাঁর কান থেকে আনুমানিক ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি স্বর্ণের ঝুমকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। অন্য অভিযুক্তরা কাঠের পিঁড়ি, জুতা ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন এবং শ্বাসরোধ ও ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালান বলেও অভিযোগ করা হয়েছে।

মাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর শিশুকন্যা পুষ্প মনি ও বাড়ির ভাড়াটিয়া তানজিলাকেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রতিবেশীর ভাষ্য অনুযায়ী, সম্পত্তি ও বাড়িভাড়ার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন বলে তাঁরা জানান।

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x