বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সারাদেশ

মনিরামপুরে ছাত্রলীগ নেতা সোহান আটক

যশোরের মণিরামপুরে ৩নং ভোঁজগাতী ইউনিয়ন ছাত্রলীগের নেতা মোঃ সোহানুর রহমান সোহান (২৫)-কে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ।গতকাল ২৩ অক্টোবর (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভোঁজগাতী ইউনিয়নের হুরগাতি গ্রামের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। আটককৃত সোহান স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার জেরে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে এবং স্থানীয় চায়ের দোকান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে মণিরামপুর থানার পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মনিরামপুরে ছাত্রলীগ নেতা সোহান আটক