বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

খেলাধুলা

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ০৫ নং ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. নুরুল আমিন। সম্প্রতি ২২শে নভেম্বর ২০২৬ইং রোজ রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির এক বিশেষ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আলোচনা চলছিল। নবনির্বাচিত সভাপতি মো. নুরুল আমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং কমিটির সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমি সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে উপজেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এদিকে, মো. নুরুল আমিন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক মহল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ আরও গতিশীল ও উন্নত হবে।

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন