বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নারী ও শিশু

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যালয়ের টয়লেটে নিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. ইমরান নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু ভুক্তভোগী শিশুটিকে তার বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করেন।অভিযুক্ত মো. ইমরান উপজেলার বুইকারা গ্রামের বাসিন্দা। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরজ্জামান।ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে সহকারী শিক্ষক মো. ইমরান শিশুটিকে কৌশলে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিক্ষক তাকে বাড়িতে পাঠিয়ে দেন।পরদিন মঙ্গলবার শিশুটিকে বিদ্যালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়ার সময় তার গোপনাঙ্গে যন্ত্রণা শুরু হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মায়ের নজরে আসে। পরে পরিবারের সদস্যরা ঘটনা সম্পর্কে জানতে পারেন।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরজ্জামান জানান, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল ও ভুক্তভোগী শিশুটির বাড়ি পরিদর্শন করেছেন। অভিযুক্ত শিক্ষক ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু জানান, ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে অসুস্থ অবস্থায় তার বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।শিশুটির নিরাপত্তা, চিকিৎসা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে