বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শিশুদের হাতে তুলে দিলেন শিক্ষা উপকরণ

দুর্গাপুরে প্রতিবন্ধী পাঠশালা পরিদর্শনে ইউএনও

আব্দুল্লাহ আল শামস
স্টাফ রিপোর্টার {রাজশাহী}, ৯ ফলোয়ার
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

দুর্গাপুরে প্রতিবন্ধী পাঠশালা পরিদর্শনে ইউএনও

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং তাদের সমাজের মূলধারায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে ‘উমেদ স্যার স্মরণিক প্রতিবন্ধী পাঠশালা’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ সময় তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের হাতে টিফিন বক্স ও পেন্সিল বক্স তুলে দেন।

আবরন আবরন

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর পানানগর ইউনিয়নের বেলঘরিয়া বাজারসংলগ্ন প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, ২০১৫ সালে প্রায় সাড়ে ৩২ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয় ‘উমেদ স্যার স্মরণিক প্রতিবন্ধী পাঠশালা’। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু লেখাপড়া করছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের লক্ষ্যে ২৫ জন শিক্ষক-কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেখানে রয়েছে চারটি পাকা শ্রেণিকক্ষ।

তবে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, দীর্ঘদিন ধরে ২৫ জন শিক্ষক-কর্মচারী কোনো ধরনের বেতন-ভাতা ছাড়াই দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি কয়েকজন অভিভাবক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা ও পরিচর্যায় সহযোগিতা করছেন।

আবরন আবরন

প্রতিষ্ঠানটিতে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, বুদ্ধিপ্রতিবন্ধিতা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতা, বাক্‌, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধিতাসহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঠদান করা হয়। শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলছে শিশুদের শিক্ষা ও পরিচর্যা কার্যক্রম।

আবরন আবরন

পরিদর্শনকালে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে এর সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক মানুষের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষিত করে সমাজের মূলধারায় এগিয়ে নিতে যাঁরা নিরলসভাবে কাজ করছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে যেসব অভিভাবক স্বেচ্ছায় এসব শিশুর দেখাশোনা ও পরিচর্যায় সহযোগিতা করছেন, তাঁদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই।”

আবরন আবরন

তিনি আরও বলেন, এ ধরনের মানবিক ও মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারা গর্বের বিষয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন ও পরিচর্যা করা অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার কাজ। তাই অভিভাবকদের হতাশ না হয়ে ধৈর্য ধরে সন্তানদের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

আবরন আবরন

অভিভাবকদের উদ্দেশে ইউএনও বলেন, তাঁদের যেকোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসার সুযোগ রয়েছে। তাঁদের সমস্যা, প্রয়োজন ও সহযোগিতার বিষয়গুলো শোনার জন্য তাঁর দরজা সব সময় খোলা থাকবে।

আবরন আবরন

পরিদর্শনের একপর্যায়ে ইউএনও শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের হাতে টিফিন বক্স ও পেন্সিল বক্স তুলে দেন। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পরিচর্যা ও মানসিক বিকাশে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন তিনি।

আবরন আবরন

স্থানীয়ভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে পাঠশালাটি আরও সুন্দর ও কার্যকরভাবে শিশুদের শিক্ষা এবং সেবায় অবদান রাখতে পারবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে প্রতিবন্ধী পাঠশালা পরিদর্শনে ইউএনও

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং তাদের সমাজের মূলধারায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে ‘উমেদ স্যার স্মরণিক প্রতিবন্ধী পাঠশালা’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ সময় তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিশুদের হাতে টিফিন বক্স ও পেন্সিল বক্স তুলে দেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর পানানগর ইউনিয়নের বেলঘরিয়া বাজারসংলগ্ন প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, ২০১৫ সালে প্রায় সাড়ে ৩২ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয় ‘উমেদ স্যার স্মরণিক প্রতিবন্ধী পাঠশালা’। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু লেখাপড়া করছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের লক্ষ্যে ২৫ জন শিক্ষক-কর্মচারী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেখানে রয়েছে চারটি পাকা শ্রেণিকক্ষ।

তবে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, দীর্ঘদিন ধরে ২৫ জন শিক্ষক-কর্মচারী কোনো ধরনের বেতন-ভাতা ছাড়াই দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি কয়েকজন অভিভাবক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শিশুদের শিক্ষা ও পরিচর্যায় সহযোগিতা করছেন।

প্রতিষ্ঠানটিতে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, বুদ্ধিপ্রতিবন্ধিতা, শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতা, বাক্‌, শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধিতাসহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঠদান করা হয়। শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলছে শিশুদের শিক্ষা ও পরিচর্যা কার্যক্রম।

পরিদর্শনকালে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে এর সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক মানুষের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষিত করে সমাজের মূলধারায় এগিয়ে নিতে যাঁরা নিরলসভাবে কাজ করছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে যেসব অভিভাবক স্বেচ্ছায় এসব শিশুর দেখাশোনা ও পরিচর্যায় সহযোগিতা করছেন, তাঁদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি আরও বলেন, এ ধরনের মানবিক ও মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারা গর্বের বিষয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লালন-পালন ও পরিচর্যা করা অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার কাজ। তাই অভিভাবকদের হতাশ না হয়ে ধৈর্য ধরে সন্তানদের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে ইউএনও বলেন, তাঁদের যেকোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসার সুযোগ রয়েছে। তাঁদের সমস্যা, প্রয়োজন ও সহযোগিতার বিষয়গুলো শোনার জন্য তাঁর দরজা সব সময় খোলা থাকবে।

পরিদর্শনের একপর্যায়ে ইউএনও শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের হাতে টিফিন বক্স ও পেন্সিল বক্স তুলে দেন। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পরিচর্যা ও মানসিক বিকাশে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন তিনি।

স্থানীয়ভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে পাঠশালাটি আরও সুন্দর ও কার্যকরভাবে শিশুদের শিক্ষা এবং সেবায় অবদান রাখতে পারবে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x