বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved


মোঃ মেসবাহ উল হক

মোঃ মেসবাহ উল হক

মনিরামপুর উপজেলা

যোগদান: 2 অক্টোবর, 2026

লোকসমাজের ৩১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাতা তরিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার ৩১ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির প্রতিষ্ঠাতা প্রকাশক ও জননেতা তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাতা প্রকাশক ও জননেতা তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপিকা নার্গিস নাহার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাতা প্রকাশক ও জননেতা তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, কর্ম ও সমাজে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, দৈনিক লোকসমাজ পত্রিকা ৩১ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় পত্রিকাটি যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সংবাদ ও জনজীবনের নানা বিষয় তুলে ধরে আসছে।

লোকসমাজের ৩১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাতা তরিকুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল