বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবীর শেষ দিন: কী বলছে বিজ্ঞান?

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবীর শেষ দিন: কী বলছে বিজ্ঞান?

চলতি বছরের আগামী ১৩ নভেম্বর, শুক্রবার—দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পৃথিবীর ধ্বংসের একটি কাল্পনিক ধারণা নতুন করে আলোচনায় এসেছে। তবে জ্যোতির্বিজ্ঞান ও জনমিতি বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন, এই তারিখটিকে ঘিরে ছড়িয়ে পড়া প্রলয়ের দাবিগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি মূলত ১৯৬০ সালের একটি বৈজ্ঞানিক গবেষণার গাণিতিক ফলাফলকে ভুলভাবে ব্যাখ্যার ফল।

আবরন আবরন

এই গুজবের মূল উৎস খুঁজে পাওয়া যায় ১৯৬০ সালের ৪ নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণায়। অস্ট্রীয়-মার্কিন পদার্থবিদ হেইঞ্জ ফন ফোরস্টার এবং তাঁর দুই সহকর্মী গবেষণাটি প্রস্তুত করেছিলেন, যেখানে ঐতিহাসিক জনসংখ্যার তথ্যের ওপর ভিত্তি করে একটি গাণিতিক মডেল তৈরি করা হয়েছিল। তাঁদের মডেল অনুযায়ী, প্রবৃদ্ধির ধারা একইভাবে চলতে থাকলে ২০২৬ সালের নভেম্বরের কাছাকাছি সময়ে মানুষের সংখ্যা গাণিতিকভাবে অসীমে পৌঁছাবে।

গবেষণার শিরোনামে রূপক অর্থে ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩ ব্যবহার করা হয়েছিল এবং গবেষকেরা কখনোই এর মাধ্যমে পৃথিবী ধ্বংসের পূর্বাভাস দেননি। এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে ১৯৬৪ সালের ২৯ নভেম্বর মিসরের সংবাদপত্র ওয়াতানি-তে প্রকাশিত একটি পুরোনো নিবন্ধ, যেখানে ২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবীর সমাপ্তির কথা উল্লেখ ছিল। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে এই পুরোনো কাটিংটি পুনরায় ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বৈশ্বিক জনসংখ্যা ৮২০ কোটির বেশি এবং এটি এক সময় সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর স্থিতিশীল হবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে সৌর কার্যকলাপ একটি স্বাভাবিক প্রাকৃতিক চক্র এবং এর সঙ্গে পৃথিবীর ধ্বংসের কোনো সম্পর্ক নেই। সুতরাং, ১৯৬০ সালের তাত্ত্বিক মডেলের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই এবং ১৩ নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবীর শেষ দিন: কী বলছে বিজ্ঞান?

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

চলতি বছরের আগামী ১৩ নভেম্বর, শুক্রবার—দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পৃথিবীর ধ্বংসের একটি কাল্পনিক ধারণা নতুন করে আলোচনায় এসেছে। তবে জ্যোতির্বিজ্ঞান ও জনমিতি বিশেষজ্ঞরা স্পষ্ট করে জানিয়েছেন, এই তারিখটিকে ঘিরে ছড়িয়ে পড়া প্রলয়ের দাবিগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি মূলত ১৯৬০ সালের একটি বৈজ্ঞানিক গবেষণার গাণিতিক ফলাফলকে ভুলভাবে ব্যাখ্যার ফল।

এই গুজবের মূল উৎস খুঁজে পাওয়া যায় ১৯৬০ সালের ৪ নভেম্বর মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত একটি গবেষণায়। অস্ট্রীয়-মার্কিন পদার্থবিদ হেইঞ্জ ফন ফোরস্টার এবং তাঁর দুই সহকর্মী গবেষণাটি প্রস্তুত করেছিলেন, যেখানে ঐতিহাসিক জনসংখ্যার তথ্যের ওপর ভিত্তি করে একটি গাণিতিক মডেল তৈরি করা হয়েছিল। তাঁদের মডেল অনুযায়ী, প্রবৃদ্ধির ধারা একইভাবে চলতে থাকলে ২০২৬ সালের নভেম্বরের কাছাকাছি সময়ে মানুষের সংখ্যা গাণিতিকভাবে অসীমে পৌঁছাবে।

গবেষণার শিরোনামে রূপক অর্থে ডুমসডে: ফ্রাইডে, নভেম্বর ১৩ ব্যবহার করা হয়েছিল এবং গবেষকেরা কখনোই এর মাধ্যমে পৃথিবী ধ্বংসের পূর্বাভাস দেননি। এই প্রসঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে ১৯৬৪ সালের ২৯ নভেম্বর মিসরের সংবাদপত্র ওয়াতানি-তে প্রকাশিত একটি পুরোনো নিবন্ধ, যেখানে ২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবীর সমাপ্তির কথা উল্লেখ ছিল। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে এই পুরোনো কাটিংটি পুনরায় ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বৈশ্বিক জনসংখ্যা ৮২০ কোটির বেশি এবং এটি এক সময় সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর স্থিতিশীল হবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে সৌর কার্যকলাপ একটি স্বাভাবিক প্রাকৃতিক চক্র এবং এর সঙ্গে পৃথিবীর ধ্বংসের কোনো সম্পর্ক নেই। সুতরাং, ১৯৬০ সালের তাত্ত্বিক মডেলের সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই এবং ১৩ নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x