বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মানবদেহে প্রথম পরীক্ষামূলকভাবে প্রয়োগ এআই ভাইরাস

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

মানবদেহে প্রথম পরীক্ষামূলকভাবে প্রয়োগ এআই ভাইরাস

অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিখুঁতভাবে নকশা করা বিশেষ ভাইরাস এক রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়াভিত্তিক এআই স্টার্টআপ র‍্যাডিক্যাল নিউমেরিকসের তৈরি এই ভাইরাসটি যুক্তরাষ্ট্রের এক রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মানবদেহে চিকিৎসার উদ্দেশ্যে এআই-নকশা করা কোনো ভাইরাস প্রয়োগের এটিই প্রথম ঘটনা বলে দাবি করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। শুক্রবার ৩০ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই অভিনব ও যুগান্তকারী চিকিৎসা অর্জনের কথা জানানো হয়।

আবরন আবরন

প্রতিবেদনে বলা হয়, গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে আক্রান্ত ওই রোগীর চিকিৎসায় র‍্যাডিক্যাল নিউমেরিকসের নিজস্ব এআই মডেল ওমনি-১ ব্যবহার করা হয়েছে। এই এআই মডেলটি মূলত ব্যাকটেরিওফাজ বা ফাজ নামের একশ্রেণির ভাইরাস নিখুঁতভাবে নকশা করতে পারে। বিশেষ এই ভাইরাসগুলো মানুষের সুস্থ কোষে কোনো ধরনের আক্রমণ না করে কেবল নির্দিষ্ট ক্ষতিকর ব্যাকটেরিয়াকে টার্গেট করে সংক্রমিত ও ধ্বংস করতে সক্ষম। প্রচলিত ফাজ থেরাপিতে সাধারণত রোগীর শরীরে থাকা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য প্রকৃতি থেকে উপযোগী ভাইরাস খুঁজে বের করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ।

তবে র‍্যাডিক্যাল নিউমেরিকসের এআই মডেলটি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছে এবং নতুন ভাইরাস খোঁজার পরিবর্তে বিদ্যমান একটি প্রাকৃতিক ভাইরাসের নির্দিষ্ট জিনগত অংশ পুনর্নকশা করেছে। এর ফলে লক্ষ্যবস্তু ব্যাকটেরিয়ার সুনির্দিষ্ট প্রজাতিকে আরও দ্রুত ও কার্যকরভাবে শনাক্ত ও আক্রমণ করতে পারে নতুন এই ভাইরাসটি। প্রতিষ্ঠানের দাবি, এআই-নির্ভর এই পদ্ধতির মাধ্যমে ভবিষ্যতে রোগীর সংক্রমণের নির্দিষ্ট ধরন বিশ্লেষণ করে মাত্র কয়েক দিনের মধ্যেই উপযুক্ত ফাজ ভাইরাস তৈরি করা সম্ভব হবে। ফলে জটিল ও অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণের চিকিৎসায় কার্যকর বিকল্প পেতে চিকিৎসকদের দীর্ঘ অপেক্ষা করতে হবে না।

বিশেষ পরিস্থিতিতে প্রচলিত চিকিৎসায় যখন কোনো ফল পাওয়া যায় না, তখন পরীক্ষামূলক থেরাপি প্রয়োগের বিশেষ কর্মসূচির আওতায় ওই রোগীকে এই চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসায় ব্যবহারের আগে রোগীর শরীর থেকে সংগৃহীত ব্যাকটেরিয়ার নমুনায় এআই-নকশা করা ভাইরাসটি পরীক্ষা করা হয় এবং ল্যাবরেটরির পরীক্ষায় দেখা যায় ওই ভাইরাসের মিশ্রণ নমুনায় থাকা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলোকে পুরোপুরি নির্মূল করতে সফল হয়েছে। তবে রোগীর সুনির্দিষ্ট রোগনির্ণয়, থেরাপির পর তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি কিংবা সংক্রমণ পুরোপুরি দূর হয়েছে কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি র‍্যাডিক্যাল নিউমেরিকস। তাছাড়া এই চিকিৎসা সংক্রান্ত কোনো গবেষণাপত্র এখনো কোনো পিওন-রিভিউড বা বিশেষজ্ঞ-পর্যালোচিত জার্নালে প্রকাশিত হয়নি।

আবরন আবরন

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করলেও এর অপব্যবহার নিয়ে জৈব-নিরাপত্তার ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়াচ্ছেন বিজ্ঞানীরা। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আর্ক ইনস্টিটিউটের গবেষকেরা এআই ব্যবহার করে সম্পূর্ণ নতুন ধরনের ভাইরাস নকশা করার কথা জানিয়েছিলেন, যা ল্যাবরেটরিতে ই. কোলাই ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম হয়েছিল। ওই সময় গবেষকেরা সতর্ক করে বলেছিলেন, মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম ক্ষতিকর ভাইরাস তৈরিতে যেন এ প্রযুক্তির কোনো ধরনের অপব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ ও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মানবদেহে প্রথম পরীক্ষামূলকভাবে প্রয়োগ এআই ভাইরাস

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিখুঁতভাবে নকশা করা বিশেষ ভাইরাস এক রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়াভিত্তিক এআই স্টার্টআপ র‍্যাডিক্যাল নিউমেরিকসের তৈরি এই ভাইরাসটি যুক্তরাষ্ট্রের এক রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মানবদেহে চিকিৎসার উদ্দেশ্যে এআই-নকশা করা কোনো ভাইরাস প্রয়োগের এটিই প্রথম ঘটনা বলে দাবি করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। শুক্রবার ৩০ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই অভিনব ও যুগান্তকারী চিকিৎসা অর্জনের কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে আক্রান্ত ওই রোগীর চিকিৎসায় র‍্যাডিক্যাল নিউমেরিকসের নিজস্ব এআই মডেল ওমনি-১ ব্যবহার করা হয়েছে। এই এআই মডেলটি মূলত ব্যাকটেরিওফাজ বা ফাজ নামের একশ্রেণির ভাইরাস নিখুঁতভাবে নকশা করতে পারে। বিশেষ এই ভাইরাসগুলো মানুষের সুস্থ কোষে কোনো ধরনের আক্রমণ না করে কেবল নির্দিষ্ট ক্ষতিকর ব্যাকটেরিয়াকে টার্গেট করে সংক্রমিত ও ধ্বংস করতে সক্ষম। প্রচলিত ফাজ থেরাপিতে সাধারণত রোগীর শরীরে থাকা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য প্রকৃতি থেকে উপযোগী ভাইরাস খুঁজে বের করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ।

তবে র‍্যাডিক্যাল নিউমেরিকসের এআই মডেলটি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছে এবং নতুন ভাইরাস খোঁজার পরিবর্তে বিদ্যমান একটি প্রাকৃতিক ভাইরাসের নির্দিষ্ট জিনগত অংশ পুনর্নকশা করেছে। এর ফলে লক্ষ্যবস্তু ব্যাকটেরিয়ার সুনির্দিষ্ট প্রজাতিকে আরও দ্রুত ও কার্যকরভাবে শনাক্ত ও আক্রমণ করতে পারে নতুন এই ভাইরাসটি। প্রতিষ্ঠানের দাবি, এআই-নির্ভর এই পদ্ধতির মাধ্যমে ভবিষ্যতে রোগীর সংক্রমণের নির্দিষ্ট ধরন বিশ্লেষণ করে মাত্র কয়েক দিনের মধ্যেই উপযুক্ত ফাজ ভাইরাস তৈরি করা সম্ভব হবে। ফলে জটিল ও অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণের চিকিৎসায় কার্যকর বিকল্প পেতে চিকিৎসকদের দীর্ঘ অপেক্ষা করতে হবে না।

বিশেষ পরিস্থিতিতে প্রচলিত চিকিৎসায় যখন কোনো ফল পাওয়া যায় না, তখন পরীক্ষামূলক থেরাপি প্রয়োগের বিশেষ কর্মসূচির আওতায় ওই রোগীকে এই চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসায় ব্যবহারের আগে রোগীর শরীর থেকে সংগৃহীত ব্যাকটেরিয়ার নমুনায় এআই-নকশা করা ভাইরাসটি পরীক্ষা করা হয় এবং ল্যাবরেটরির পরীক্ষায় দেখা যায় ওই ভাইরাসের মিশ্রণ নমুনায় থাকা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলোকে পুরোপুরি নির্মূল করতে সফল হয়েছে। তবে রোগীর সুনির্দিষ্ট রোগনির্ণয়, থেরাপির পর তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি কিংবা সংক্রমণ পুরোপুরি দূর হয়েছে কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি র‍্যাডিক্যাল নিউমেরিকস। তাছাড়া এই চিকিৎসা সংক্রান্ত কোনো গবেষণাপত্র এখনো কোনো পিওন-রিভিউড বা বিশেষজ্ঞ-পর্যালোচিত জার্নালে প্রকাশিত হয়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করলেও এর অপব্যবহার নিয়ে জৈব-নিরাপত্তার ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়াচ্ছেন বিজ্ঞানীরা। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আর্ক ইনস্টিটিউটের গবেষকেরা এআই ব্যবহার করে সম্পূর্ণ নতুন ধরনের ভাইরাস নকশা করার কথা জানিয়েছিলেন, যা ল্যাবরেটরিতে ই. কোলাই ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম হয়েছিল। ওই সময় গবেষকেরা সতর্ক করে বলেছিলেন, মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম ক্ষতিকর ভাইরাস তৈরিতে যেন এ প্রযুক্তির কোনো ধরনের অপব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ ও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x