বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

শ্রীলঙ্কায় আসছে যাত্রীবাহী ড্রোন, পরীক্ষামূলক উড্ডয়ন শিগগিরই

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

শ্রীলঙ্কায় আসছে যাত্রীবাহী ড্রোন, পরীক্ষামূলক উড্ডয়ন শিগগিরই

পর্যটন খাতের বিকাশে প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন চালুর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। আগামী ৩০ কিংবা ৩১ অক্টোবর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে এ উড্ডয়নের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে দুই যাত্রী বহনে সক্ষম ড্রোন ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে চার থেকে ছয় যাত্রী বহন করতে পারে— এমন বড় আকারের ড্রোন চালুর পরিকল্পনা রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া গত ১৯ অক্টোবর শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের বরাতে এ তথ্য জানিয়েছে।

আবরন আবরন

শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক দামিন্দা রামবুকওয়েলা জানান, ই-হ্যাং ব্র্যান্ডের প্রথম দুই আসনের ড্রোনটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। এটি ইতোমধ্যে দেশটির বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম উড্ডয়ন হবে কলম্বো পোর্ট সিটি থেকে এবং ড্রোনটির গন্তব্য ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করার কথা রয়েছে।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ যাত্রীবাহী ড্রোনকে শুধু পর্যটকদের পরিবহনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। নগর পরিবহন, জরুরি চিকিৎসাসেবা এবং দুর্গম এলাকায় পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ প্রযুক্তির সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে প্রচলিত সড়ক পরিবহনের পাশাপাশি স্বল্প দূরত্বে বৈদ্যুতিক আকাশযান ব্যবহারের সম্ভাবনা দেখছে দেশটি, তবে পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলেই বাণিজ্যিক সেবা নিশ্চিত হবে না।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর দ্বিতীয় চালানে শ্রীলঙ্কায় আরও একটি ড্রোন পৌঁছানোর কথা রয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রায় ২০ কিলোমিটার দূরত্বের রুটে ড্রোন চলাচল করতে পারে এবং প্রতিটি উড্ডয়নের মধ্যে ৩০ মিনিটের ব্যবধান রাখার পরিকল্পনা রয়েছে। এসব বৈদ্যুতিক আকাশযান ভূমি থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় উড়বে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পর্যবেক্ষণব্যবস্থা ব্যবহার করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় আসছে যাত্রীবাহী ড্রোন, পরীক্ষামূলক উড্ডয়ন শিগগিরই

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

পর্যটন খাতের বিকাশে প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন চালুর উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা। আগামী ৩০ কিংবা ৩১ অক্টোবর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে এ উড্ডয়নের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে দুই যাত্রী বহনে সক্ষম ড্রোন ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে চার থেকে ছয় যাত্রী বহন করতে পারে— এমন বড় আকারের ড্রোন চালুর পরিকল্পনা রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া গত ১৯ অক্টোবর শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের বরাতে এ তথ্য জানিয়েছে।

শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক দামিন্দা রামবুকওয়েলা জানান, ই-হ্যাং ব্র্যান্ডের প্রথম দুই আসনের ড্রোনটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। এটি ইতোমধ্যে দেশটির বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম উড্ডয়ন হবে কলম্বো পোর্ট সিটি থেকে এবং ড্রোনটির গন্তব্য ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর নির্ধারণ করার কথা রয়েছে।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষ যাত্রীবাহী ড্রোনকে শুধু পর্যটকদের পরিবহনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। নগর পরিবহন, জরুরি চিকিৎসাসেবা এবং দুর্গম এলাকায় পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ প্রযুক্তির সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে প্রচলিত সড়ক পরিবহনের পাশাপাশি স্বল্প দূরত্বে বৈদ্যুতিক আকাশযান ব্যবহারের সম্ভাবনা দেখছে দেশটি, তবে পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলেই বাণিজ্যিক সেবা নিশ্চিত হবে না।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর দ্বিতীয় চালানে শ্রীলঙ্কায় আরও একটি ড্রোন পৌঁছানোর কথা রয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রায় ২০ কিলোমিটার দূরত্বের রুটে ড্রোন চলাচল করতে পারে এবং প্রতিটি উড্ডয়নের মধ্যে ৩০ মিনিটের ব্যবধান রাখার পরিকল্পনা রয়েছে। এসব বৈদ্যুতিক আকাশযান ভূমি থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় উড়বে এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পর্যবেক্ষণব্যবস্থা ব্যবহার করা হবে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x