বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দর-কষাকষিতে মানুষের বিকল্প হতে আসছে এআই এজেন্ট

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

দর-কষাকষিতে মানুষের বিকল্প হতে আসছে এআই এজেন্ট

মানুষের পক্ষে বিভিন্ন চুক্তি সম্পাদনে দর-কষাকষি করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টকে কীভাবে দক্ষ করা যায়, তা নিয়ে কাজ করছে এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ক্লায়েন্টের পক্ষে আলোচনার সময় মানব আইনজীবীরা কীভাবে পেশাদারিত্ব বজায় রাখেন, তা বুঝতে বিভিন্ন আইন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে তারা। পাশাপাশি, এআই এজেন্টকে কতটুকু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত এবং কোন পরিস্থিতিতে ব্যবহারকারীর প্রত্যক্ষ নির্দেশনা প্রয়োজন, তা নিয়েও পর্যালোচনা চলছে।

আবরন আবরন

ব্যবহারকারীর পক্ষে এআই এজেন্ট কীভাবে কাজ করবে—তার একটি উদাহরণ দেওয়া যাক। ধরা যাক, কেউ সর্বনিম্ন দামে একটি ল্যাপটপ কেনার জন্য এআই এজেন্টকে দায়িত্ব দিলেন। সেক্ষেত্রে এজেন্টটি কেবল বিভিন্ন বিক্রেতার দাম তুলনা করেই থেমে থাকবে না; বরং বিক্রেতার এজেন্টের সঙ্গে যোগাযোগ করে দর-কষাকষি করবে এবং আরও সাশ্রয়ী প্রস্তাব আদায়ের চেষ্টা করবে। একইভাবে বাড়িভাড়ার চুক্তি, গ্রাহকসেবা সংক্রান্ত বিরোধ এবং চাকরির চুক্তির ক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।

তবে এই প্রক্রিয়ায় কিছু জটিলতাও রয়েছে। ক্রেতার প্রতিনিধিত্বকারী এআই এজেন্টের লক্ষ্য এবং বিক্রেতার এজেন্টের লক্ষ্য পরস্পর বিরোধী হতে পারে। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে দর-কষাকষির সর্বজনীন নিয়মকানুন তৈরির কথা ভাবছে অ্যানথ্রপিক। এছাড়া, এআই এজেন্টের নির্দেশনার সত্যতা যাচাইয়ে ব্যবহারকারীর স্বাক্ষরযুক্ত নথি রাখার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, যেখানে এজেন্টের ক্ষমতা ও সীমাবদ্ধতা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

গত সেপ্টেম্বরে প্রকাশিত এক ব্লগ পোস্টে অ্যানথ্রপিক জানায়, বাস্তব পরিস্থিতির আদলে তৈরি দর-কষাকষির অনুশীলনে তারা এআই এজেন্টের কার্যকারিতা পরীক্ষা করেছে। ওই পরীক্ষায় প্রতিষ্ঠানের কর্মীরা একটি ভার্চ্যুয়াল বাজারে বই কেনাবেচার কাজে এআই এজেন্ট ব্যবহার করেন। এতে দেখা যায়, এজেন্টগুলোকে যেকোনো উপায়ে নিজেদের স্বার্থ হাসিলের নির্দেশ দিলে তারা তুলনামূলক ভালো চুক্তি করতে পেরেছে।

আবরন আবরন

শুধু অ্যানথ্রপিক নয়, অন্যান্য গবেষকেরাও এই বিষয়টি নিয়ে কাজ করছেন। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক মিশেল ভাকারো চাকরির প্রস্তাব ও বাড়িভাড়ার চুক্তির মতো বিষয়ে এআই এজেন্টগুলোর মধ্যে ১ লাখ ৮০ হাজারের বেশি দর-কষাকষির ঘটনা বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, এক এজেন্ট অন্য এজেন্টকে বিভ্রান্ত করে গোপন তথ্য বের করে আনতে প্রম্পট ইনজেকশনের মতো কৌশল ব্যবহার করতে পারে।

আবরন আবরন

এতে এআই এজেন্টগুলোর তথ্য সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া, এই প্রযুক্তির কারণে বৈষম্য বাড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। দক্ষ এআই এজেন্ট সাধারণ মানুষকে পেশাদার সহায়তা ছাড়াই ভালো চুক্তি করতে সাহায্য করতে পারে; কিন্তু সবচেয়ে উন্নত মডেলগুলো যদি কেবল ধনী ব্যক্তি ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানের নাগালে থাকে, তবে তারা দর-কষাকষিতে অন্যায্য সুবিধা পেতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দর-কষাকষিতে মানুষের বিকল্প হতে আসছে এআই এজেন্ট

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

মানুষের পক্ষে বিভিন্ন চুক্তি সম্পাদনে দর-কষাকষি করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টকে কীভাবে দক্ষ করা যায়, তা নিয়ে কাজ করছে এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ক্লায়েন্টের পক্ষে আলোচনার সময় মানব আইনজীবীরা কীভাবে পেশাদারিত্ব বজায় রাখেন, তা বুঝতে বিভিন্ন আইন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে তারা। পাশাপাশি, এআই এজেন্টকে কতটুকু সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত এবং কোন পরিস্থিতিতে ব্যবহারকারীর প্রত্যক্ষ নির্দেশনা প্রয়োজন, তা নিয়েও পর্যালোচনা চলছে।

ব্যবহারকারীর পক্ষে এআই এজেন্ট কীভাবে কাজ করবে—তার একটি উদাহরণ দেওয়া যাক। ধরা যাক, কেউ সর্বনিম্ন দামে একটি ল্যাপটপ কেনার জন্য এআই এজেন্টকে দায়িত্ব দিলেন। সেক্ষেত্রে এজেন্টটি কেবল বিভিন্ন বিক্রেতার দাম তুলনা করেই থেমে থাকবে না; বরং বিক্রেতার এজেন্টের সঙ্গে যোগাযোগ করে দর-কষাকষি করবে এবং আরও সাশ্রয়ী প্রস্তাব আদায়ের চেষ্টা করবে। একইভাবে বাড়িভাড়ার চুক্তি, গ্রাহকসেবা সংক্রান্ত বিরোধ এবং চাকরির চুক্তির ক্ষেত্রেও এ প্রযুক্তি ব্যবহার করা সম্ভব।

তবে এই প্রক্রিয়ায় কিছু জটিলতাও রয়েছে। ক্রেতার প্রতিনিধিত্বকারী এআই এজেন্টের লক্ষ্য এবং বিক্রেতার এজেন্টের লক্ষ্য পরস্পর বিরোধী হতে পারে। এ ধরনের পরিস্থিতি সামাল দিতে দর-কষাকষির সর্বজনীন নিয়মকানুন তৈরির কথা ভাবছে অ্যানথ্রপিক। এছাড়া, এআই এজেন্টের নির্দেশনার সত্যতা যাচাইয়ে ব্যবহারকারীর স্বাক্ষরযুক্ত নথি রাখার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, যেখানে এজেন্টের ক্ষমতা ও সীমাবদ্ধতা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

গত সেপ্টেম্বরে প্রকাশিত এক ব্লগ পোস্টে অ্যানথ্রপিক জানায়, বাস্তব পরিস্থিতির আদলে তৈরি দর-কষাকষির অনুশীলনে তারা এআই এজেন্টের কার্যকারিতা পরীক্ষা করেছে। ওই পরীক্ষায় প্রতিষ্ঠানের কর্মীরা একটি ভার্চ্যুয়াল বাজারে বই কেনাবেচার কাজে এআই এজেন্ট ব্যবহার করেন। এতে দেখা যায়, এজেন্টগুলোকে যেকোনো উপায়ে নিজেদের স্বার্থ হাসিলের নির্দেশ দিলে তারা তুলনামূলক ভালো চুক্তি করতে পেরেছে।

শুধু অ্যানথ্রপিক নয়, অন্যান্য গবেষকেরাও এই বিষয়টি নিয়ে কাজ করছেন। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হার্ভার্ড বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক মিশেল ভাকারো চাকরির প্রস্তাব ও বাড়িভাড়ার চুক্তির মতো বিষয়ে এআই এজেন্টগুলোর মধ্যে ১ লাখ ৮০ হাজারের বেশি দর-কষাকষির ঘটনা বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, এক এজেন্ট অন্য এজেন্টকে বিভ্রান্ত করে গোপন তথ্য বের করে আনতে প্রম্পট ইনজেকশনের মতো কৌশল ব্যবহার করতে পারে।

এতে এআই এজেন্টগুলোর তথ্য সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া, এই প্রযুক্তির কারণে বৈষম্য বাড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। দক্ষ এআই এজেন্ট সাধারণ মানুষকে পেশাদার সহায়তা ছাড়াই ভালো চুক্তি করতে সাহায্য করতে পারে; কিন্তু সবচেয়ে উন্নত মডেলগুলো যদি কেবল ধনী ব্যক্তি ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানের নাগালে থাকে, তবে তারা দর-কষাকষিতে অন্যায্য সুবিধা পেতে পারে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x