বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বেলজিয়ামে চিপ প্রযুক্তির তথ্য পাচারের অভিযোগে গবেষক আটক

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

বেলজিয়ামে চিপ প্রযুক্তির তথ্য পাচারের অভিযোগে গবেষক আটক

সেমিকন্ডাক্টর বা চিপ প্রযুক্তির ব্যবসায়িক ও বুদ্ধিবৃত্তিক সম্পদ চীনে পাচারের অভিযোগে বেলজিয়াম ও চীনের দ্বৈত নাগরিকত্ব থাকা এক জ্যেষ্ঠ গবেষককে আটক করেছে বেলজিয়াম পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাসেলসের প্রসিকিউটর কার্যালয়। আটক ওই গবেষকের বয়স ৫২ বছর এবং তিনি বেলজিয়ামে স্থায়ীভাবে বসবাস করতেন। গত মে মাসে ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর থেকে বেইজিংগামী একটি বিমানে ওঠার ঠিক আগে তাকে আটক করা হয় এবং বিচারপ্রক্রিয়া শুরুর আগপর্যন্ত তিনি কারাগারে বিচারপূর্ব হেফাজতে রয়েছেন।

আবরন আবরন

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ওই গবেষক বেলজিয়ামের মাইক্রোচিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেলগান-এর উচ্চপদে কর্মরত ছিলেন যা গ্যালিয়াম নাইট্রেড সেমিকন্ডাক্টর তৈরির জন্য পরিচিত। বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ ও সামরিক প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহৃত হয় এবং আর্থিক সংকটের কারণে ২০২৪ সালের জুলাইয়ে বেলগান দেউলিয়া ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে, বেলগানে কাজ করার পাশাপাশি ওই গবেষক গোপনে চীনে প্রতিষ্ঠিত একই প্রযুক্তির একটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন যা একটি চীনা বিনিয়োগ তহবিলের অর্থায়নে গড়ে ওঠে।

বেলগানের সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য ও বাণিজ্যিক গোপনীয়তা অবৈধভাবে ওই চীনা প্রতিষ্ঠানে পাচার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। প্রসিকিউটররা জানিয়েছেন, এ মামলায় আরও একজন সন্দেহভাজন জড়িত রয়েছেন যিনি এখনো গ্রেপ্তার হননি এবং পুলিশের ধারণা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এ বিষয়ে বেলজিয়ামে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপে, চীনকেন্দ্রিক প্রযুক্তি গোয়েন্দাগিরি ও তথ্য চুরির বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বেলজিয়ামে চিপ প্রযুক্তির তথ্য পাচারের অভিযোগে গবেষক আটক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সেমিকন্ডাক্টর বা চিপ প্রযুক্তির ব্যবসায়িক ও বুদ্ধিবৃত্তিক সম্পদ চীনে পাচারের অভিযোগে বেলজিয়াম ও চীনের দ্বৈত নাগরিকত্ব থাকা এক জ্যেষ্ঠ গবেষককে আটক করেছে বেলজিয়াম পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাসেলসের প্রসিকিউটর কার্যালয়। আটক ওই গবেষকের বয়স ৫২ বছর এবং তিনি বেলজিয়ামে স্থায়ীভাবে বসবাস করতেন। গত মে মাসে ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর থেকে বেইজিংগামী একটি বিমানে ওঠার ঠিক আগে তাকে আটক করা হয় এবং বিচারপ্রক্রিয়া শুরুর আগপর্যন্ত তিনি কারাগারে বিচারপূর্ব হেফাজতে রয়েছেন।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ওই গবেষক বেলজিয়ামের মাইক্রোচিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেলগান-এর উচ্চপদে কর্মরত ছিলেন যা গ্যালিয়াম নাইট্রেড সেমিকন্ডাক্টর তৈরির জন্য পরিচিত। বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ ও সামরিক প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহৃত হয় এবং আর্থিক সংকটের কারণে ২০২৪ সালের জুলাইয়ে বেলগান দেউলিয়া ঘোষণা করা হয়। অভিযোগ রয়েছে, বেলগানে কাজ করার পাশাপাশি ওই গবেষক গোপনে চীনে প্রতিষ্ঠিত একই প্রযুক্তির একটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন যা একটি চীনা বিনিয়োগ তহবিলের অর্থায়নে গড়ে ওঠে।

বেলগানের সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য ও বাণিজ্যিক গোপনীয়তা অবৈধভাবে ওই চীনা প্রতিষ্ঠানে পাচার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। প্রসিকিউটররা জানিয়েছেন, এ মামলায় আরও একজন সন্দেহভাজন জড়িত রয়েছেন যিনি এখনো গ্রেপ্তার হননি এবং পুলিশের ধারণা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এ বিষয়ে বেলজিয়ামে অবস্থিত চীনা দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সময়ে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপে, চীনকেন্দ্রিক প্রযুক্তি গোয়েন্দাগিরি ও তথ্য চুরির বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x