বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

‎গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ডের গেজেট প্রকাশ, কার্যক্রম শুরুর নির্দেশ

মোঃ আবদুল্লাহ
বার্তা সম্পাদক, ৫ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

‎গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ডের গেজেট প্রকাশ, কার্যক্রম শুরুর নির্দেশ

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর ২০২৬) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

আবরন আবরন

‎শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও অসন্তোষের মধ্যে সরকারের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

‎প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

আবরন আবরন

‎এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আবরন আবরন

‎গার্মেন্টস শিল্পের জন্য পৃথকভাবে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

আবরন আবরন

‎বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

আবরন আবরন

‎প্রজ্ঞাপনে মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে নিম্নতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবরন আবরন

‎উল্লেখ্য, পোশাকশ্রমিকদের একটি বড় অংশের পক্ষ থেকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হচ্ছে। নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং শিল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামোর সুপারিশ আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আবরন আবরন

‎তবে এখনো নতুন বেতনের পরিমাণ চূড়ান্ত করা হয়নি। বোর্ডের সুপারিশ ও পরবর্তী সরকারি সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে নতুন মজুরি কাঠামো।

আবরন আবরন

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ১/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‎গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ডের গেজেট প্রকাশ, কার্যক্রম শুরুর নির্দেশ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর ২০২৬) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

‎শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন ও অসন্তোষের মধ্যে সরকারের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

‎প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

‎এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।

‎গার্মেন্টস শিল্পের জন্য পৃথকভাবে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

‎বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

‎প্রজ্ঞাপনে মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে নিম্নতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎উল্লেখ্য, পোশাকশ্রমিকদের একটি বড় অংশের পক্ষ থেকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হচ্ছে। নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং শিল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামোর সুপারিশ আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

‎তবে এখনো নতুন বেতনের পরিমাণ চূড়ান্ত করা হয়নি। বোর্ডের সুপারিশ ও পরবর্তী সরকারি সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে নতুন মজুরি কাঠামো।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x