বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা

রিমন হোসেন
আন্তর্জাতিক প্রতিনিধি, ৮ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে আবারও যুদ্ধে জড়াতে পারে ওয়াশিংটন—এমন আশঙ্কায় উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাসিন্দারা। ওয়াশিংটনের অস্পষ্ট বার্তা এবং তেহরানের কঠোর হুঁশিয়ারির মধ্যে সংঘাত আবার শুরু হবে কি না, তা বুঝতে নানা সংকেত খুঁজছেন তারা।

আবরন আবরন

সৌদি আরবে বসবাসরত ৩৬ বছর বয়সী এক মার্কিন নাগরিক বলেন, পরিস্থিতির আবহে স্পষ্ট পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই তিনি সৌদি আরব ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। কারণ, নির্বাচনের পর আবারও সংঘাত শুরুর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আবরন আবরন

তিনি বলেন, সাধারণভাবে মানুষ এখন অনেক বেশি সতর্ক। কী ঘটতে যাচ্ছে, তা দেখার অপেক্ষায় সবাই।

আবরন আবরন

আবরন আবরন

উপসাগরীয় আরব দেশগুলোর বাড়ি ও কর্মস্থলে এখন ঘুরেফিরে একই প্রশ্ন—যুদ্ধ কি আবার শুরু হবে? স্কুল বন্ধ হয়ে যেতে পারে কি না, কিংবা বিমান চলাচল ও ভ্রমণে বিঘ্ন ঘটবে কি না, তা নিয়ে আগাম ধারণা পেতে নানা তথ্য খুঁজছেন বাসিন্দারা।

আবরন আবরন

আবরন আবরন

চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানে হামলা চালাবে না। তবে নির্বাচনের পর হামলা আবার শুরু হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। আর এ অনিশ্চয়তাই মধ্যপ্রাচ্যের মানুষের উদ্বেগ বাড়াচ্ছে।

আবরন আবরন

আবরন আবরন

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ গবেষক হাসান আলহাসান সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্র বারবার এমন ইঙ্গিত দিচ্ছে যে, এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এসব বার্তা প্রকৃত সামরিক প্রস্তুতির ইঙ্গিত, নাকি চাপ সৃষ্টির কৌশল—তা বোঝা কঠিন হয়ে পড়েছে।

আবরন আবরন

আবরন আবরন

নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়িয়েছে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিও। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেওয়া এবং নতুন হামলার পক্ষে অবস্থান নেওয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও ক্ষমতায় থাকছেন। আগামী সপ্তাহে নতুন সরকার গঠনের আলোচনা জোরদার হওয়ার কথা। তবে নির্বাচনের ফল অনুযায়ী, বিরোধী দলগুলোর পক্ষে দ্রুত নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো কঠিন হতে পারে।

আবরন আবরন

আবরন আবরন

এদিকে, স্পষ্ট তথ্যের অভাবে মধ্যপ্রাচ্যের অনেক বাসিন্দা গুজবের ওপর নির্ভর করছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা চলাচল ও সামরিক তৎপরতার খবর খুঁজছেন। এসব তথ্যের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের নতুন হামলা আসন্ন কি না, তা বোঝার চেষ্টা করছেন তারা।

আবরন আবরন

আবরন আবরন

গত এক মাসে ইরানের সামরিক কর্মকর্তারাও একের পর এক বিবৃতি দিয়ে নতুন অস্ত্রের বিশাল মজুত গড়ে তোলার দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের মধ্যে ভীতি তৈরির কৌশল হিসেবেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে আবারও যুদ্ধে জড়াতে পারে ওয়াশিংটন—এমন আশঙ্কায় উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বাসিন্দারা। ওয়াশিংটনের অস্পষ্ট বার্তা এবং তেহরানের কঠোর হুঁশিয়ারির মধ্যে সংঘাত আবার শুরু হবে কি না, তা বুঝতে নানা সংকেত খুঁজছেন তারা।

সৌদি আরবে বসবাসরত ৩৬ বছর বয়সী এক মার্কিন নাগরিক বলেন, পরিস্থিতির আবহে স্পষ্ট পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই তিনি সৌদি আরব ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন। কারণ, নির্বাচনের পর আবারও সংঘাত শুরুর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, সাধারণভাবে মানুষ এখন অনেক বেশি সতর্ক। কী ঘটতে যাচ্ছে, তা দেখার অপেক্ষায় সবাই।

উপসাগরীয় আরব দেশগুলোর বাড়ি ও কর্মস্থলে এখন ঘুরেফিরে একই প্রশ্ন—যুদ্ধ কি আবার শুরু হবে? স্কুল বন্ধ হয়ে যেতে পারে কি না, কিংবা বিমান চলাচল ও ভ্রমণে বিঘ্ন ঘটবে কি না, তা নিয়ে আগাম ধারণা পেতে নানা তথ্য খুঁজছেন বাসিন্দারা।

চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানে হামলা চালাবে না। তবে নির্বাচনের পর হামলা আবার শুরু হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। আর এ অনিশ্চয়তাই মধ্যপ্রাচ্যের মানুষের উদ্বেগ বাড়াচ্ছে।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ গবেষক হাসান আলহাসান সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্র বারবার এমন ইঙ্গিত দিচ্ছে যে, এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এসব বার্তা প্রকৃত সামরিক প্রস্তুতির ইঙ্গিত, নাকি চাপ সৃষ্টির কৌশল—তা বোঝা কঠিন হয়ে পড়েছে।

নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা বাড়িয়েছে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিও। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নেওয়া এবং নতুন হামলার পক্ষে অবস্থান নেওয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেও ক্ষমতায় থাকছেন। আগামী সপ্তাহে নতুন সরকার গঠনের আলোচনা জোরদার হওয়ার কথা। তবে নির্বাচনের ফল অনুযায়ী, বিরোধী দলগুলোর পক্ষে দ্রুত নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো কঠিন হতে পারে।

এদিকে, স্পষ্ট তথ্যের অভাবে মধ্যপ্রাচ্যের অনেক বাসিন্দা গুজবের ওপর নির্ভর করছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা চলাচল ও সামরিক তৎপরতার খবর খুঁজছেন। এসব তথ্যের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের নতুন হামলা আসন্ন কি না, তা বোঝার চেষ্টা করছেন তারা।

গত এক মাসে ইরানের সামরিক কর্মকর্তারাও একের পর এক বিবৃতি দিয়ে নতুন অস্ত্রের বিশাল মজুত গড়ে তোলার দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের মধ্যে ভীতি তৈরির কৌশল হিসেবেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x