বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

গুলশানে শুরু হলো ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

গুলশানে শুরু হলো ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা

রাজধানীর গুলশান ও বনানীর বাসিন্দাদের হাতের নাগালে বই নিয়ে আসতে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা। আজ বুধবার রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রথমার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেরিনা ইয়াসমিন এবং অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবরন আবরন

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলার খোলামেলা পরিসরের একপাশে বইয়ের র‍্যাক ও টেবিল সাজিয়ে সুদৃশ্য স্টলের আদলে তৈরি করা হয়েছে নানা ধরনের বইয়ের প্রদর্শনী। প্রথমা প্রকাশনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনীর বাংলা ও ইংরেজি ভাষার নানা বই এখানে রয়েছে। সৃজনশীল সাহিত্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, ভ্রমণ, অনুবাদের বৈচিত্র্যময় গ্রন্থের সম্ভার নিয়ে সাজানো হয়েছে এই বইমেলা। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে এবং সবার জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রথমার বইয়ে ২৫ শতাংশ, বিদেশি বইয়ে ৫ শতাংশ আর ব্র্যাক ব্যাংকের কিউআর ব্যবহার করলে আরও অতিরিক্ত ২ শতাংশ ছাড়ে বই কেনা যাবে। দেশের অন্যান্য প্রকাশনীর বইয়ে থাকছে ২০ শতাংশ ছাড়। সকাল থেকেই ব্র্যাক ব্যাংকের কর্মীরা মেলা প্রাঙ্গণে ভিড় করছিলেন এবং কেউ ঘুরে ঘুরে বই দেখছিলেন বা কিনছিলেন। ব্যাংকটির মানবসম্পদ বিভাগের অনুপমা জামান প্রথম আলোকে বলেন, কর্মব্যস্ততা কাটিয়ে আলাদা করে বই কিনতে যাওয়ার সময় বের করা কষ্টকর হলেও হাতের নাগালে এভাবে বই চলে আসাটা সময়োপযোগী সিদ্ধান্ত। দুদিন অফিসে ওঠানামার সময় বই নেড়েচেড়ে দেখতে পারার বিষয়টি আনন্দের।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গুলশানে শুরু হলো ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর গুলশান ও বনানীর বাসিন্দাদের হাতের নাগালে বই নিয়ে আসতে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা। আজ বুধবার রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রথমার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেরিনা ইয়াসমিন এবং অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলার খোলামেলা পরিসরের একপাশে বইয়ের র‍্যাক ও টেবিল সাজিয়ে সুদৃশ্য স্টলের আদলে তৈরি করা হয়েছে নানা ধরনের বইয়ের প্রদর্শনী। প্রথমা প্রকাশনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনীর বাংলা ও ইংরেজি ভাষার নানা বই এখানে রয়েছে। সৃজনশীল সাহিত্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, ভ্রমণ, অনুবাদের বৈচিত্র্যময় গ্রন্থের সম্ভার নিয়ে সাজানো হয়েছে এই বইমেলা। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মেলা চলবে এবং সবার জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

বিক্রয় প্রতিনিধিরা জানান, প্রথমার বইয়ে ২৫ শতাংশ, বিদেশি বইয়ে ৫ শতাংশ আর ব্র্যাক ব্যাংকের কিউআর ব্যবহার করলে আরও অতিরিক্ত ২ শতাংশ ছাড়ে বই কেনা যাবে। দেশের অন্যান্য প্রকাশনীর বইয়ে থাকছে ২০ শতাংশ ছাড়। সকাল থেকেই ব্র্যাক ব্যাংকের কর্মীরা মেলা প্রাঙ্গণে ভিড় করছিলেন এবং কেউ ঘুরে ঘুরে বই দেখছিলেন বা কিনছিলেন। ব্যাংকটির মানবসম্পদ বিভাগের অনুপমা জামান প্রথম আলোকে বলেন, কর্মব্যস্ততা কাটিয়ে আলাদা করে বই কিনতে যাওয়ার সময় বের করা কষ্টকর হলেও হাতের নাগালে এভাবে বই চলে আসাটা সময়োপযোগী সিদ্ধান্ত। দুদিন অফিসে ওঠানামার সময় বই নেড়েচেড়ে দেখতে পারার বিষয়টি আনন্দের।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x