বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দুই যুগের অবহেলিত পুকুর পরিষ্কারে নিজেই নামলেন বরিশালের ইউএনও

সৌরভ হাওলাদার
বাকেরগন্জ উপজেলা (বরিশাল), ৮ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

দুই যুগের অবহেলিত পুকুর পরিষ্কারে নিজেই নামলেন বরিশালের ইউএনও
দুই যুগের অবহেলিত পুকুর পরিষ্কারে নিজেই নামলেন বরিশালের ইউএনও

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অবহেলা আর অপরিচ্ছন্নতায় পড়ে থাকা বরিশাল সদর উপজেলা পরিষদের নতুন ভবনসংলগ্ন পুকুরটির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পুকুরটি পরিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। দীর্ঘদিনের অবহেলিত এই জলাশয় পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাকে বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হচ্ছে।

আবরন আবরন

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় পুকুরটির পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ সময় ইউএনও ফরিদা সুলতানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় পুকুরটিতে ময়লা-আবর্জনা জমে এর স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়েছে। উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চত্বরে থাকা জলাশয়টির এমন অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হওয়ায় উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, সরকারি স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগের পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও জরুরি।

মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ পুকুর পরিষ্কার

আবরন আবরন

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনাসহ বিভিন্ন স্থানে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদর উপজেলা পরিষদের দীর্ঘদিনের অপরিচ্ছন্ন পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানাকে ধন্যবাদ জানান।

আবরন আবরন

তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্দেশ্য শুধু ময়লা-আবর্জনা অপসারণ নয়, বরং মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি করা। এ ধরনের উদ্যোগ সরকারি প্রতিষ্ঠানের আঙিনা থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলসহ সর্বত্র পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আবরন আবরন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা জানান, দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুরটি পরিষ্কারের মাধ্যমে এর উন্নয়নের কাজ শুরু হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শেষে পুকুরটির সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে পুকুরটিকে দৃষ্টিনন্দন করে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণের উদ্যোগ রয়েছে।

আবরন আবরন

তিনি বলেন, উপজেলা পরিষদ চত্বরকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পুকুরটির স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি এর আশপাশের পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যতে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

আবরন আবরন

প্রশংসায় ইউএনওর উদ্যোগ

আবরন আবরন

দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জলাশয় পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার এ কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন মহলের ব্যক্তিরা। তাঁদের মতে, সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার পাশাপাশি জলাশয় সংরক্ষণে এমন উদ্যোগ প্রশংসনীয়। শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নয়, পরবর্তী সময়ে পুকুরটির সৌন্দর্যবর্ধন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে উদ্যোগটি আরও কার্যকর হবে।

আবরন আবরন

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিচ্ছন্নতা অভিযান ও পরিকল্পিত সৌন্দর্যবর্ধনের মাধ্যমে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরটি আবারও তার স্বাভাবিক সৌন্দর্য ফিরে পাবে। একই সঙ্গে এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ১/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দুই যুগের অবহেলিত পুকুর পরিষ্কারে নিজেই নামলেন বরিশালের ইউএনও

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অবহেলা আর অপরিচ্ছন্নতায় পড়ে থাকা বরিশাল সদর উপজেলা পরিষদের নতুন ভবনসংলগ্ন পুকুরটির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পুকুরটি পরিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। দীর্ঘদিনের অবহেলিত এই জলাশয় পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাকে বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হচ্ছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় পুকুরটির পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ সময় ইউএনও ফরিদা সুলতানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় পুকুরটিতে ময়লা-আবর্জনা জমে এর স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়েছে। উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চত্বরে থাকা জলাশয়টির এমন অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হওয়ায় উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, সরকারি স্থাপনার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগের পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করাও জরুরি।

মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ পুকুর পরিষ্কার

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনাসহ বিভিন্ন স্থানে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলমান রয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদর উপজেলা পরিষদের দীর্ঘদিনের অপরিচ্ছন্ন পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানাকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্দেশ্য শুধু ময়লা-আবর্জনা অপসারণ নয়, বরং মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি করা। এ ধরনের উদ্যোগ সরকারি প্রতিষ্ঠানের আঙিনা থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলসহ সর্বত্র পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা জানান, দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুরটি পরিষ্কারের মাধ্যমে এর উন্নয়নের কাজ শুরু হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শেষে পুকুরটির সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে পুকুরটিকে দৃষ্টিনন্দন করে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণের উদ্যোগ রয়েছে।

তিনি বলেন, উপজেলা পরিষদ চত্বরকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পুকুরটির স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি এর আশপাশের পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যতে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

প্রশংসায় ইউএনওর উদ্যোগ

দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জলাশয় পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার এ কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন মহলের ব্যক্তিরা। তাঁদের মতে, সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব পরিবেশ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার পাশাপাশি জলাশয় সংরক্ষণে এমন উদ্যোগ প্রশংসনীয়। শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা নয়, পরবর্তী সময়ে পুকুরটির সৌন্দর্যবর্ধন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে উদ্যোগটি আরও কার্যকর হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিচ্ছন্নতা অভিযান ও পরিকল্পিত সৌন্দর্যবর্ধনের মাধ্যমে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরটি আবারও তার স্বাভাবিক সৌন্দর্য ফিরে পাবে। একই সঙ্গে এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x