বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী!

সৌরভ হাওলাদার
বাকেরগন্জ উপজেলা (বরিশাল), ৮ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম

ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী!
ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী!

ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা ফাহাদ খন্দকার এখন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। 

আবরন আবরন

গত ২০২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিহত করার ঘোষণা দেয়া আওয়ামী লীগ নেতা টিটু খন্দকারের ছোট ভাই ফাহাদ খন্দকার গ্রেপ্তারতো দূরের কথা এখনো বহাল তবিয়তে রয়েছেন। 

গত ৫ আগস্টের আগে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে আইটি ব্যবসার নামে কোটি টাকা হাতিয়ে নেয়া, বিরোধী দলের লোকজনকে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে।

আবরন আবরন

আবরন আবরন

তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, ঢাকার সাইন্সল্যাব এলাকায় তিনি তার একটি বাণিজ্যিক কার্যালয়ের অন্তরালে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে উসকানি দেয়াসহ সরকার পতনের নানা ষড়যন্ত্রের ছক কষেছিলেন। এমনকি বিগত আওয়ামীলীগ সরকারের সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়রানী করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এনিয়ে জনমনে জেগেছে নানা প্রশ্ন।

আবরন আবরন

আবরন আবরন

জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামের আবুল বাশার খন্দকারের খন্দকারের দুই পুত্র ওয়াদুদ খন্দকার টিটু ও ফাহাদ খন্দকার দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ২০২১ সালের মার্চ মাসে অনুষ্ঠিত কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে টিটু খন্দকার চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

আবরন আবরন

আবরন আবরন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অভিযোগ, পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের দোসর, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অর্থ সরবরাহকারী, শিক্ষার্থীদের প্রতিহতের ঘোষণাকারী ফাহাদ খন্দকার এখনো আধিপত্য বজায় রেখে বহাল তবিয়তে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে ঢাকার শাহবাগ ও সাইন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের প্রতিহত করার আন্দোলনে নেপথ্যে অর্থ সহায়তা দেন। 

আবরন আবরন

আবরন আবরন

এমনকি তিনি ২০২৪ সালের ২ ও ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজ উদ্যোগে ঢাকায় নিয়ে তার অফিসে রেখে খাওয়া-দাওয়ার ব্যবস্থাসহ ছাত্র জনতাকে হত্যার ছক এঁকেছিলেন। কিন্তু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরেও আন্দোলনের বিরোধিতাকারী ছাত্রজনতার উপর হামলায় সহায়তাকারী অর্থের যোগানদাতা এই আওয়ামী লীগ নেতা শত শত শহীদের রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপটের সাথেই ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সেই সাথে তিনি বিএনপিতে যোগদান করার নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য গোপনে কাজ করে চলেছেন।

আবরন আবরন

আবরন আবরন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক রাতুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ হাসিনা সরকার ৫ আগস্টের পর পালিয়ে গেছে। এই ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিহত করতে চাওয়া ও অর্থের যোগানদাতা নেতারা এখনো বহাল তবিয়তে প্রকাশ্যে তাদের ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করছেন। যা আমাদের জন্য লজ্জাজনক এবং ভয়ের কারণ। আমরা মনে করি কেউ কেউ বিএনপিতে যোগদান করে তাদের ছত্রছায়ায় ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। কিভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করা যাবে, কিভাবে দেশকে অস্থিতিশীল করা যাবে তারা ঠান্ডা মাথায় সেটার পরিকল্পনা করে যাচ্ছে।

আবরন আবরন

আবরন আবরন

এ বিষয়ে অভিযুক্ত ফাহাদ খন্দকারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল কল দিলেও তিনি রিসিভ করেননি।

আবরন আবরন

আবরন আবরন

উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান বলেন, ফাহাদ খন্দকার সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন। তাকে চেয়ারম্যান পদে এখনো বিএনপির প্রার্থী ঘোষনা করা হয়নি। দল থেকে যাকে সিদ্ধান্ত দেবে সেই হবে বিএনপির চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ নেতা ফাহাদ খন্দকার কিকরে বিএনপিতে যোগদান করলেন এ প্রশ্নের জবাবও তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা যে বিএনপিতে যোগদান করতে পারবে না এরকম কোন নির্দেশনা নেই। ফাহাদ খন্দকার বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিলেন কিনা তাও তিনি জানেন না বলে জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী!

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা ফাহাদ খন্দকার এখন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। 

গত ২০২৪ সালের জুলাইয়ে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিহত করার ঘোষণা দেয়া আওয়ামী লীগ নেতা টিটু খন্দকারের ছোট ভাই ফাহাদ খন্দকার গ্রেপ্তারতো দূরের কথা এখনো বহাল তবিয়তে রয়েছেন। 

গত ৫ আগস্টের আগে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে আইটি ব্যবসার নামে কোটি টাকা হাতিয়ে নেয়া, বিরোধী দলের লোকজনকে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, ঢাকার সাইন্সল্যাব এলাকায় তিনি তার একটি বাণিজ্যিক কার্যালয়ের অন্তরালে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে উসকানি দেয়াসহ সরকার পতনের নানা ষড়যন্ত্রের ছক কষেছিলেন। এমনকি বিগত আওয়ামীলীগ সরকারের সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়রানী করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এনিয়ে জনমনে জেগেছে নানা প্রশ্ন।

জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের নারাঙ্গল গ্রামের আবুল বাশার খন্দকারের খন্দকারের দুই পুত্র ওয়াদুদ খন্দকার টিটু ও ফাহাদ খন্দকার দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ২০২১ সালের মার্চ মাসে অনুষ্ঠিত কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে টিটু খন্দকার চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অভিযোগ, পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের দোসর, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অর্থ সরবরাহকারী, শিক্ষার্থীদের প্রতিহতের ঘোষণাকারী ফাহাদ খন্দকার এখনো আধিপত্য বজায় রেখে বহাল তবিয়তে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সে ঢাকার শাহবাগ ও সাইন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের প্রতিহত করার আন্দোলনে নেপথ্যে অর্থ সহায়তা দেন। 

এমনকি তিনি ২০২৪ সালের ২ ও ৩ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিজ উদ্যোগে ঢাকায় নিয়ে তার অফিসে রেখে খাওয়া-দাওয়ার ব্যবস্থাসহ ছাত্র জনতাকে হত্যার ছক এঁকেছিলেন। কিন্তু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরেও আন্দোলনের বিরোধিতাকারী ছাত্রজনতার উপর হামলায় সহায়তাকারী অর্থের যোগানদাতা এই আওয়ামী লীগ নেতা শত শত শহীদের রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপটের সাথেই ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। সেই সাথে তিনি বিএনপিতে যোগদান করার নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য গোপনে কাজ করে চলেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক রাতুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ হাসিনা সরকার ৫ আগস্টের পর পালিয়ে গেছে। এই ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিহত করতে চাওয়া ও অর্থের যোগানদাতা নেতারা এখনো বহাল তবিয়তে প্রকাশ্যে তাদের ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করছেন। যা আমাদের জন্য লজ্জাজনক এবং ভয়ের কারণ। আমরা মনে করি কেউ কেউ বিএনপিতে যোগদান করে তাদের ছত্রছায়ায় ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। কিভাবে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করা যাবে, কিভাবে দেশকে অস্থিতিশীল করা যাবে তারা ঠান্ডা মাথায় সেটার পরিকল্পনা করে যাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত ফাহাদ খন্দকারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল কল দিলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান বলেন, ফাহাদ খন্দকার সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন। তাকে চেয়ারম্যান পদে এখনো বিএনপির প্রার্থী ঘোষনা করা হয়নি। দল থেকে যাকে সিদ্ধান্ত দেবে সেই হবে বিএনপির চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগ নেতা ফাহাদ খন্দকার কিকরে বিএনপিতে যোগদান করলেন এ প্রশ্নের জবাবও তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা যে বিএনপিতে যোগদান করতে পারবে না এরকম কোন নির্দেশনা নেই। ফাহাদ খন্দকার বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন দমনে অর্থের যোগানদাতা ছিলেন কিনা তাও তিনি জানেন না বলে জানান।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x