বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে তপন খানকে চান অধিকাংশ তৃণমূল

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম

গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে তপন খানকে চান অধিকাংশ তৃণমূল
গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে তপন খানকে চান অধিকাংশ তৃণমূল

 বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জেলা যুবদলের সভাপতি পদে কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খানকে দেখতে চান অধিকাংশ তৃণমূল নেতাকর্মী। দীর্ঘ রাজনৈতিক পথচলা, যুবদলের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন এবং বিএনপির বিভিন্ন আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তাঁর নাম আলোচনায় এসেছে।

আবরন আবরন

কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তপন খানের রাজনৈতিক পথচলা শুরু। পরে তিনি জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক। এর আগে গাজীপুর জেলা যুবদলের সহসভাপতি, কালিয়াকৈর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সমবায় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের (অভিভক্ত) সাবেক সহসভাপতি এবং শ্রীফলতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে যুবদলের নেতা হিসেবে তপন খান সক্রিয় ছিলেন। এসব কর্মসূচিতে তিনি কালিয়াকৈর থেকে নেতাকর্মীদের সংগঠিত করে ঢাকাসহ বিভিন্ন স্থানে অংশ নেন। বিভিন্ন কর্মসূচিতে তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে বলেও তাঁরা জানান। ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর গোলাপবাগ মাঠে। সমাবেশের স্থান নিয়ে অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

স্থানীয় নেতাকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই সমাবেশে তপন খান কালিয়াকৈর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নেন। স্বল্প সময়ের প্রস্তুতির মধ্যেও তিনি নেতাকর্মীদের সংগঠিত করে ঢাকায় নিয়ে যান বলে তাঁরা জানান। এরপর বিএনপির বিভিন্ন বিভাগীয় গণসমাবেশ ও কেন্দ্রীয় কর্মসূচিতেও তপন খান কালিয়াকৈর থেকে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। তাঁদের ভাষ্য, এসব কর্মসূচিতে তাঁর উপস্থিতি ও নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশেও তপন খান কালিয়াকৈর থেকে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। ওই দিন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এবং একপর্যায়ে সমাবেশ পণ্ড হয়ে যায়।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, ওই কর্মসূচিতেও তপন খান নেতাকর্মীদের সঙ্গে মাঠে ছিলেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি নিয়মিত অংশ নিয়েছেন এবং কালিয়াকৈর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে এসব কর্মসূচিতে উপস্থিত হয়েছেন।

আবরন আবরন

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে তপন খান মামলা, গ্রেপ্তার ও কারাভোগের শিকার হয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

আবরন আবরন

তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে এমন একজনকে দায়িত্ব দেওয়ার প্রত্যাশা রয়েছে, যাঁর মাঠপর্যায়ে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে এবং যিনি নিয়মিতভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁদের মতে, যুবদলের উপজেলা ও জেলা পর্যায়ে তপন খানের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা জেলা পর্যায়ে কাজে লাগতে পারে। কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের অধিকাংশ  নেতাকর্মী বলেন, দীর্ঘদিন ধরে যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে তপন খান মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছে পরিচিত। তাঁদের প্রত্যাশা, জেলা যুবদলের নেতৃত্ব নির্ধারণের সময় তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মসূচিতে সক্রিয়তা ও মাঠপর্যায়ের ভূমিকা বিবেচনায় নেওয়া হবে। তবে গাজীপুর জেলা যুবদলের সভাপতি পদে তপন খানকে দায়িত্ব দেওয়ার বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেলা যুবদলের নেতৃত্ব নির্ধারণে কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এ বিষয়ে মো. তপন খান বলেন, “আমি দলের একজন কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত আছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি। নেতৃত্বের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ভবিষ্যতে দল আমাকে যে দায়িত্ব দেবে, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্ব পুনর্গঠনের সময় তপন খানের দীর্ঘ রাজনৈতিক পথচলা, যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বিএনপির আন্দোলন-কর্মসূচিতে তাঁর সক্রিয় ভূমিকা বিবেচনায় নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে তপন খানকে চান অধিকাংশ তৃণমূল

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

 বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে জেলা যুবদলের সভাপতি পদে কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খানকে দেখতে চান অধিকাংশ তৃণমূল নেতাকর্মী। দীর্ঘ রাজনৈতিক পথচলা, যুবদলের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন এবং বিএনপির বিভিন্ন আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তাঁর নাম আলোচনায় এসেছে।

কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তপন খানের রাজনৈতিক পথচলা শুরু। পরে তিনি জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক। এর আগে গাজীপুর জেলা যুবদলের সহসভাপতি, কালিয়াকৈর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সমবায় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের (অভিভক্ত) সাবেক সহসভাপতি এবং শ্রীফলতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে যুবদলের নেতা হিসেবে তপন খান সক্রিয় ছিলেন। এসব কর্মসূচিতে তিনি কালিয়াকৈর থেকে নেতাকর্মীদের সংগঠিত করে ঢাকাসহ বিভিন্ন স্থানে অংশ নেন। বিভিন্ন কর্মসূচিতে তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণের ছবি ও ভিডিও রয়েছে বলেও তাঁরা জানান। ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর গোলাপবাগ মাঠে। সমাবেশের স্থান নিয়ে অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

স্থানীয় নেতাকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই সমাবেশে তপন খান কালিয়াকৈর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নেন। স্বল্প সময়ের প্রস্তুতির মধ্যেও তিনি নেতাকর্মীদের সংগঠিত করে ঢাকায় নিয়ে যান বলে তাঁরা জানান। এরপর বিএনপির বিভিন্ন বিভাগীয় গণসমাবেশ ও কেন্দ্রীয় কর্মসূচিতেও তপন খান কালিয়াকৈর থেকে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। তাঁদের ভাষ্য, এসব কর্মসূচিতে তাঁর উপস্থিতি ও নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশেও তপন খান কালিয়াকৈর থেকে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। ওই দিন বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এবং একপর্যায়ে সমাবেশ পণ্ড হয়ে যায়।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, ওই কর্মসূচিতেও তপন খান নেতাকর্মীদের সঙ্গে মাঠে ছিলেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি নিয়মিত অংশ নিয়েছেন এবং কালিয়াকৈর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে এসব কর্মসূচিতে উপস্থিত হয়েছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে তপন খান মামলা, গ্রেপ্তার ও কারাভোগের শিকার হয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে এমন একজনকে দায়িত্ব দেওয়ার প্রত্যাশা রয়েছে, যাঁর মাঠপর্যায়ে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে এবং যিনি নিয়মিতভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁদের মতে, যুবদলের উপজেলা ও জেলা পর্যায়ে তপন খানের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা জেলা পর্যায়ে কাজে লাগতে পারে। কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের অধিকাংশ  নেতাকর্মী বলেন, দীর্ঘদিন ধরে যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে তপন খান মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছে পরিচিত। তাঁদের প্রত্যাশা, জেলা যুবদলের নেতৃত্ব নির্ধারণের সময় তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মসূচিতে সক্রিয়তা ও মাঠপর্যায়ের ভূমিকা বিবেচনায় নেওয়া হবে। তবে গাজীপুর জেলা যুবদলের সভাপতি পদে তপন খানকে দায়িত্ব দেওয়ার বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেলা যুবদলের নেতৃত্ব নির্ধারণে কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এ বিষয়ে মো. তপন খান বলেন, “আমি দলের একজন কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত আছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি। নেতৃত্বের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ভবিষ্যতে দল আমাকে যে দায়িত্ব দেবে, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্ব পুনর্গঠনের সময় তপন খানের দীর্ঘ রাজনৈতিক পথচলা, যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বিএনপির আন্দোলন-কর্মসূচিতে তাঁর সক্রিয় ভূমিকা বিবেচনায় নেওয়া হবে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x