বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, ঘটনাস্থলে তেলজাতীয় পদার্থ

আব্দুল্লাহ আল শামস
স্টাফ রিপোর্টার {রাজশাহী}, ৯ ফলোয়ার
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, ঘটনাস্থলে তেলজাতীয় পদার্থ

 রাজশাহীর দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে পৌর এলাকার ওই ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ব্যাংক কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা-পুলিশ।

আবরন আবরন

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশ করে বাইরের গ্রিলের গেটে কেরোসিনজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুনে ব্যাংকের কোনো মালামাল পুড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।

আবরন আবরন

ঘটনার সময় ব্যাংক কার্যালয়ের ভেতরে একজন নৈশপ্রহরী ও একজন অফিস সহায়ক দায়িত্বে ছিলেন। তাঁরা রাত আড়াইটা পর্যন্ত জেগে দায়িত্ব পালন করেন। পরে ঘুমিয়ে পড়ার সুযোগে ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আবরন আবরন

আবরন আবরন

এদিকে, গ্রামীণ ব্যাংকের সামনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে ছবিটির সত্যতা এবং প্রকৃতপক্ষে সেখানে আগুন জ্বালানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আবরন আবরন

আবরন আবরন

গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখা ব্যবস্থাপক আয়শা সিদ্দিকা বলেন, রাতে এ ধরনের ঘটনা ঘটেছে কি না, তা তিনি নিশ্চিত নন। তবে ব্যাংকের দরজার সামনে কে বা কারা তেলজাতীয় তরল পদার্থ ঢেলে রেখে গেছে। নৈশপ্রহরীরা ভোররাতে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে তাঁরাও আগুনের কোনো ঘটনা দেখে থাকলে তা বুঝতে পারেননি। সকালে থানা-পুলিশ এসে ব্যাংক কার্যালয় পরিদর্শন করেছে।

আবরন আবরন

আবরন আবরন

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তেলজাতীয় তরল পদার্থ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল আমিন

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ও ক্ষোভ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, ঘটনাস্থলে তেলজাতীয় পদার্থ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

 রাজশাহীর দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে পৌর এলাকার ওই ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ব্যাংক কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা-পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশ করে বাইরের গ্রিলের গেটে কেরোসিনজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে আগুনে ব্যাংকের কোনো মালামাল পুড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার সময় ব্যাংক কার্যালয়ের ভেতরে একজন নৈশপ্রহরী ও একজন অফিস সহায়ক দায়িত্বে ছিলেন। তাঁরা রাত আড়াইটা পর্যন্ত জেগে দায়িত্ব পালন করেন। পরে ঘুমিয়ে পড়ার সুযোগে ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, গ্রামীণ ব্যাংকের সামনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে ছবিটির সত্যতা এবং প্রকৃতপক্ষে সেখানে আগুন জ্বালানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ এ ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখা ব্যবস্থাপক আয়শা সিদ্দিকা বলেন, রাতে এ ধরনের ঘটনা ঘটেছে কি না, তা তিনি নিশ্চিত নন। তবে ব্যাংকের দরজার সামনে কে বা কারা তেলজাতীয় তরল পদার্থ ঢেলে রেখে গেছে। নৈশপ্রহরীরা ভোররাতে ঘুমিয়ে পড়েছিলেন। ফলে তাঁরাও আগুনের কোনো ঘটনা দেখে থাকলে তা বুঝতে পারেননি। সকালে থানা-পুলিশ এসে ব্যাংক কার্যালয় পরিদর্শন করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তেলজাতীয় তরল পদার্থ পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x