বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পতিত ফ্যাসিস্টদের অরাজকতা জনগণ মেনে নেবে না: সাকি

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ এএম

পতিত ফ্যাসিস্টদের অরাজকতা জনগণ মেনে নেবে না: সাকি
টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিছবি: সংগৃহীত

পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরি করলেও জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণপ্রতিরোধের মধ্য দিয়ে যেভাবে তারা উৎখাত হয়েছিল, সেভাবে তাদের অরাজকতাও জনগণ প্রতিরোধ করবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আবরন আবরন

এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। ১৭ নভেম্বর ছিল আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যের তাগিদ দিয়ে গেছেন মাওলানা ভাসানী।

বাংলাদেশ এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পুনর্গঠনের কালে একদিকে যেমন রাজনৈতিক সংস্কার দরকার, তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্কার দরকার। সবচেয়ে বড় দরকার ন্যূনতম জাতীয় ঐকমত্য, যেটা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গড়ে উঠেছিল। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রাকে অব্যাহত রাখতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ভারপ্রাপ্ত দেওয়ান আবদুর রশিদ বলেন, মওলানা ভাসানী তাঁর ফারাক্কা লংমার্চ দিয়ে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম করে গেছেন। আমাদের দাবি, গঙ্গার পানিবণ্টনের জন্য গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে। র‍্যালি ও শ্রদ্ধা নিবেদনে গণসংহতি আন্দোলনের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পতিত ফ্যাসিস্টদের অরাজকতা জনগণ মেনে নেবে না: সাকি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরি করলেও জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণপ্রতিরোধের মধ্য দিয়ে যেভাবে তারা উৎখাত হয়েছিল, সেভাবে তাদের অরাজকতাও জনগণ প্রতিরোধ করবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। ১৭ নভেম্বর ছিল আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। জোনায়েদ সাকি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যের তাগিদ দিয়ে গেছেন মাওলানা ভাসানী।

বাংলাদেশ এখন পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পুনর্গঠনের কালে একদিকে যেমন রাজনৈতিক সংস্কার দরকার, তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্কার দরকার। সবচেয়ে বড় দরকার ন্যূনতম জাতীয় ঐকমত্য, যেটা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গড়ে উঠেছিল। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আমাদের ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পুনর্গঠনের এই যাত্রাকে অব্যাহত রাখতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ভারপ্রাপ্ত দেওয়ান আবদুর রশিদ বলেন, মওলানা ভাসানী তাঁর ফারাক্কা লংমার্চ দিয়ে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম করে গেছেন। আমাদের দাবি, গঙ্গার পানিবণ্টনের জন্য গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রেখে নতুন করে চুক্তি করতে হবে। র‍্যালি ও শ্রদ্ধা নিবেদনে গণসংহতি আন্দোলনের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x