বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

আবরন আবরন

দিবসটি উপলক্ষে সকাল বেলা ১১টায় জেলা সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, আপনারা অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের ভ্রমণের সুযোগ হয়েছে। আমরা যখন একটি স্থানে যায় নিশ্চয় কোনো না কোনো উদ্দেশ্য করেই যাওয়া হয়। সেখানে যাওয়ার আগে নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করে তারপর সেখানে যাওয়া হয়। সেখানকার আবহাওয়া এবং সুন্দর আবাসন ব্যবস্থা আছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হয়। আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলায় এর সবকিছুই আছে।

তিনি আরও বলেন, আমাদের চুয়াডাঙ্গা জেলা পর্যটকদের জন্য একটি অপার সম্ভাবনাময় জেলা। আমাদের চুয়াডাঙ্গায় দেখার মতো যতগুলো ঐতিহ্যবাহী স্থান আছে সেগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করবো। সেগুলোর তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে পর্যটকদের মধ্যে ছড়িয়ে দিবো। এ জেলায় পর্যটকরা আসলে তারা এ জেলা সম্পর্কে সুন্দর একটি ধারণা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তিথি মিত্র। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও জেলাটির পর্যটন স্পটগুলোকে পরিচিত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে সকাল বেলা ১১টায় জেলা সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, আপনারা অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের ভ্রমণের সুযোগ হয়েছে। আমরা যখন একটি স্থানে যায় নিশ্চয় কোনো না কোনো উদ্দেশ্য করেই যাওয়া হয়। সেখানে যাওয়ার আগে নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করে তারপর সেখানে যাওয়া হয়। সেখানকার আবহাওয়া এবং সুন্দর আবাসন ব্যবস্থা আছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হয়। আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলায় এর সবকিছুই আছে।

তিনি আরও বলেন, আমাদের চুয়াডাঙ্গা জেলা পর্যটকদের জন্য একটি অপার সম্ভাবনাময় জেলা। আমাদের চুয়াডাঙ্গায় দেখার মতো যতগুলো ঐতিহ্যবাহী স্থান আছে সেগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করবো। সেগুলোর তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে পর্যটকদের মধ্যে ছড়িয়ে দিবো। এ জেলায় পর্যটকরা আসলে তারা এ জেলা সম্পর্কে সুন্দর একটি ধারণা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তিথি মিত্র। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও জেলাটির পর্যটন স্পটগুলোকে পরিচিত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x