বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জাতীয় ঐক্যের ডাক রাজনৈতিক নেতাদের

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ এএম

জাতীয় ঐক্যের ডাক রাজনৈতিক নেতাদের

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংকট উত্তরণ এবং গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা বলেছেন, দেশের স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় দেশের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানের কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ভাসানী জনশক্তি পার্টি এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহ ওয়ারেস আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, আজাদ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র মোহাম্মদ ফারুক হোসেন, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি একেএম আশরাফুল হক এবং বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডা. আবু ইউসুফ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ হারুনুর রশিদ।

আবরন আবরন

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হলে সবার জন্য মহাবিপদ নেমে আসতে পারে। দেশের এই সংকটময় সময়ে রাজনৈতিক মতপার্থক্য ও বিভেদ ভুলে সবাইকে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব সবার। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এসব অর্জনের মর্যাদা রক্ষা করতে হলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি।’ রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে বের করার ওপরও তিনি গুরুত্ব দেন। এ সময় তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবন, আদর্শ ও দেশপ্রেমের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভার শেষ পর্যায়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্যের ডাক রাজনৈতিক নেতাদের

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংকট উত্তরণ এবং গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা বলেছেন, দেশের স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় দেশের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানের কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ভাসানী জনশক্তি পার্টি এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহ ওয়ারেস আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, আজাদ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র মোহাম্মদ ফারুক হোসেন, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি একেএম আশরাফুল হক এবং বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডা. আবু ইউসুফ সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ হারুনুর রশিদ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হলে সবার জন্য মহাবিপদ নেমে আসতে পারে। দেশের এই সংকটময় সময়ে রাজনৈতিক মতপার্থক্য ও বিভেদ ভুলে সবাইকে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব সবার। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এসব অর্জনের মর্যাদা রক্ষা করতে হলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি।’ রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে বের করার ওপরও তিনি গুরুত্ব দেন। এ সময় তিনি মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক জীবন, আদর্শ ও দেশপ্রেমের বিভিন্ন দিক স্মরণ করেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভার শেষ পর্যায়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
জাতীয় ঐক্যের ডাক রাজনৈতিক নেতাদের
0:00 / 0:00
1x