বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক

ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রী অলিভার ব্লাঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে তিনি দেশটির ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর শাসনামলে কারাবন্দি রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত সোমবার অনুষ্ঠিত এ বৈঠকের মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করলেন অলিভার ব্লাঙ্কো। গত সপ্তাহে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে এ পদে নিয়োগ দেন। জানুয়ারিতে মার্কিন বাহিনী নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ওয়াশিংটনের তত্ত্বাবধানে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন রদ্রিগেজ।

আবরন আবরন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বৈঠকসংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ পরিকল্পনার প্রথম ধাপ দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠা, দ্বিতীয় ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তৃতীয় ধাপ রাজনৈতিক সমঝোতা ও গণতান্ত্রিক উত্তরণ। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিও আলোচনায় উঠে আসে। রাজনৈতিক বন্দিদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের হিসাব অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন।

কয়েক দফা আলোচনার পর ভেনেজুয়েলার সরকার ও বিরোধী রাজনৈতিক নেতারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। এদিকে, অলিভার ব্লাঙ্কো যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গেও বৈঠক করেছেন। মার্কিন পক্ষের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ওই বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি এবং ট্রাম্প প্রশাসনের তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ ছিল এবং ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুবিওর বৈঠক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ভেনেজুয়েলার নতুন পররাষ্ট্রমন্ত্রী অলিভার ব্লাঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকে তিনি দেশটির ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর শাসনামলে কারাবন্দি রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত সোমবার অনুষ্ঠিত এ বৈঠকের মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করলেন অলিভার ব্লাঙ্কো। গত সপ্তাহে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে এ পদে নিয়োগ দেন। জানুয়ারিতে মার্কিন বাহিনী নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ওয়াশিংটনের তত্ত্বাবধানে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন রদ্রিগেজ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বৈঠকসংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন ধাপের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ পরিকল্পনার প্রথম ধাপ দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠা, দ্বিতীয় ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তৃতীয় ধাপ রাজনৈতিক সমঝোতা ও গণতান্ত্রিক উত্তরণ। বৈঠকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টিও আলোচনায় উঠে আসে। রাজনৈতিক বন্দিদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ফোরো পেনালের হিসাব অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভেনেজুয়েলায় ৩৪৪ জন রাজনৈতিক বন্দি ছিলেন।

কয়েক দফা আলোচনার পর ভেনেজুয়েলার সরকার ও বিরোধী রাজনৈতিক নেতারা জানিয়েছেন, দেশটিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। এদিকে, অলিভার ব্লাঙ্কো যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গেও বৈঠক করেছেন। মার্কিন পক্ষের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ওই বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি এবং ট্রাম্প প্রশাসনের তিন ধাপের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ ছিল এবং ডেলসি রদ্রিগেজ ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x