বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল সৌদি আরবের এশিয়ান কাপ

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল সৌদি আরবের এশিয়ান কাপ

নিরাপত্তা ও ভ্রমণসংক্রান্ত জটিলতার আশങ്കায় সৌদি আরবে ২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রতিযোগিতাটি শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর এবং চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। এর আগে আগের সূচি অনুসারে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এই নতুন তারিখ চূড়ান্ত করার জন্য ফিফার অনুমোদন প্রয়োজন। এএফসি জানিয়েছে, প্রস্তাবিত সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে। প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপও দেশটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই রিয়াদে অবস্থিত এবং ফাইনালসহ মোট ৫১টি ম্যাচের ৩০টি এই শহরে আয়োজনের কথা ছিল।

আবরন আবরন

তবে সাম্প্রতিক সংঘাতের জেরে রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক স্থানে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, অঞ্চলের ব্যতিক্রমী পরিস্থিতির কারণে লজিস্টিক ব্যবস্থাপনা ও যাতায়াত কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনা করেই টুর্নামেন্টের সূচি পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতি নির্ধারিত সময় অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়লেও এশিয়ান কাপ আয়োজন নিয়ে আশাবাদী ছিলেন এএফসি সভাপতি শেখ সালমান। গত মাসেও তিনি জানিয়েছিলেন, টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতির কারণে আগের অবস্থান থেকে সরে এসে সূচি পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিল এএফসি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল সৌদি আরবের এশিয়ান কাপ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

নিরাপত্তা ও ভ্রমণসংক্রান্ত জটিলতার আশങ്കায় সৌদি আরবে ২০২৭ সালের এশিয়ান কাপ আয়োজন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএফসি। নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রতিযোগিতাটি শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর এবং চলবে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত। এর আগে আগের সূচি অনুসারে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এই নতুন তারিখ চূড়ান্ত করার জন্য ফিফার অনুমোদন প্রয়োজন। এএফসি জানিয়েছে, প্রস্তাবিত সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে। প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপও দেশটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটিই রিয়াদে অবস্থিত এবং ফাইনালসহ মোট ৫১টি ম্যাচের ৩০টি এই শহরে আয়োজনের কথা ছিল।

তবে সাম্প্রতিক সংঘাতের জেরে রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক স্থানে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, অঞ্চলের ব্যতিক্রমী পরিস্থিতির কারণে লজিস্টিক ব্যবস্থাপনা ও যাতায়াত কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনা করেই টুর্নামেন্টের সূচি পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতি নির্ধারিত সময় অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জ তৈরি করেছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত বাড়লেও এশিয়ান কাপ আয়োজন নিয়ে আশাবাদী ছিলেন এএফসি সভাপতি শেখ সালমান। গত মাসেও তিনি জানিয়েছিলেন, টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতির কারণে আগের অবস্থান থেকে সরে এসে সূচি পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিল এএফসি।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x