বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম

ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত

দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে যুব ঋণের চেক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আবরন আবরন

ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সুযোগ্য পুলিশ সুপার মিজ মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক জনাব মোঃ আলাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন বলেন, তরুণ ও যুবসমাজই একটি দেশের মূল চালিকাশক্তি ও আগামীর অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি।

আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে একটি দক্ষ যুবসমাজ গড়ে তোলার মাধ্যমেই ২০২৬ সালের অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে, নতুন উদ্যোক্তা তৈরি করতে এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সরকার সব ধরনের নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সফল আত্মকর্মী এবং যুব সংগঠকদের কাজের অনন্য স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

একই সাথে তরুণ উদ্যোক্তাদের স্থানীয় পর্যায়ে ব্যবসা ও কর্মসংস্থান সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুব ঋণের চেক হস্তান্তর করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। আলোচনা সভায় বক্তারা যুবকদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তি ও কারিগরি দক্ষতামূলক প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের বৈশ্বিক চ্যালেঞ্জের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সমাজকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে যুব ঋণের চেক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সুযোগ্য পুলিশ সুপার মিজ মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক জনাব মোঃ আলাউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন বলেন, তরুণ ও যুবসমাজই একটি দেশের মূল চালিকাশক্তি ও আগামীর অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি।

আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে একটি দক্ষ যুবসমাজ গড়ে তোলার মাধ্যমেই ২০২৬ সালের অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। যুবকদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে, নতুন উদ্যোক্তা তৈরি করতে এবং তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সরকার সব ধরনের নীতিগত ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সফল আত্মকর্মী এবং যুব সংগঠকদের কাজের অনন্য স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

একই সাথে তরুণ উদ্যোক্তাদের স্থানীয় পর্যায়ে ব্যবসা ও কর্মসংস্থান সম্প্রসারণে সহায়তার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুব ঋণের চেক হস্তান্তর করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। আলোচনা সভায় বক্তারা যুবকদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তি ও কারিগরি দক্ষতামূলক প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের বৈশ্বিক চ্যালেঞ্জের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সমাজকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত
0:00 / 0:00
1x