বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আবরন আবরন

বুধবার বিকেল ৪টার দিকে গফরগাঁও পৌরশহরে উপজেলা যুবদলের নেতৃবৃন্দের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে গফরগাঁও উপজেলা যুবদল নেতা আনসারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে গফরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আরেকটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের মধ্যবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও উপজেলার উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অপশক্তি মোকাবিলা এবং মাদকমুক্ত উপজেলা গঠনে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা যুবদলের সভাপতি সরদার মুহাম্মদ খুররম, যুবদল নেতা দিদারুল ইসলাম দিদার, হাসানুজ্জামান নয়ন ও তানজিম হাসানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক এবং বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার বিকেল ৪টার দিকে গফরগাঁও পৌরশহরে উপজেলা যুবদলের নেতৃবৃন্দের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে গফরগাঁও উপজেলা যুবদল নেতা আনসারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে গফরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আরেকটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরশহরের মধ্যবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও উপজেলার উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অপশক্তি মোকাবিলা এবং মাদকমুক্ত উপজেলা গঠনে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে গফরগাঁও উপজেলা যুবদলের সভাপতি সরদার মুহাম্মদ খুররম, যুবদল নেতা দিদারুল ইসলাম দিদার, হাসানুজ্জামান নয়ন ও তানজিম হাসানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক এবং বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x