বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মাসুম একাডেমি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

মাসুম একাডেমি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

মানিকগঞ্জে জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে সিংগাইর উপজেলার যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মানিকগঞ্জ সদর উপজেলার মাসুম ফুটবল একাডেমি। শুক্রবার ২৩ অক্টোবর মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ডাউটিয়া বুলবুল ক্লাব আয়োজিত আট দলের এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

আবরন আবরন

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। এ সময় চ্যাম্পিয়ন মাসুম ফুটবল একাডেমিকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা. এ. এম. কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি আরিফ মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন, জ্যেষ্ঠ বিএনপি নেতা আক্কাস আলী খোকন, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মোশাররফ হোসেন বাদল, ওস্তাদ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা এবং বেসরকারি সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সামসুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ফরহাদ, জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন রতন, দিঘী ইউনিয়ন কৃষকদলের সভাপতি লেবু মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শক। আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মাসুম একাডেমি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জে জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে সিংগাইর উপজেলার যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মানিকগঞ্জ সদর উপজেলার মাসুম ফুটবল একাডেমি। শুক্রবার ২৩ অক্টোবর মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ডাউটিয়া বুলবুল ক্লাব আয়োজিত আট দলের এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। এ সময় চ্যাম্পিয়ন মাসুম ফুটবল একাডেমিকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ৩০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা. এ. এম. কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি আরিফ মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন, জ্যেষ্ঠ বিএনপি নেতা আক্কাস আলী খোকন, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মোশাররফ হোসেন বাদল, ওস্তাদ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা এবং বেসরকারি সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সামসুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ফরহাদ, জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন রতন, দিঘী ইউনিয়ন কৃষকদলের সভাপতি লেবু মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শক। আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x