বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কাল কি ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো?

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

কাল কি ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো?

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন। তবে বাংলাদেশে তার সম্ভাব্য যাত্রাবিরতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আবরন আবরন

ফিফা সভাপতি ভুটানের রাজধানী থিম্পু সফরে যাবেন। তবে সেখানে সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতা থাকায় যাত্রাপথে ঢাকাসহ অন্য কোনো স্থানে ট্রানজিট নিতে পারেন তিনি। সম্ভাব্য ট্রানজিটের স্থান হিসেবে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরের কথা বিবেচনায় রয়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনো বাংলাদেশে যাত্রাবিরতি করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি ঢাকায় এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি রাখা হয়েছে। এ লক্ষ্যে শনিবার বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

ফিফা সভাপতি ঢাকায় ট্রানজিট নিলে যেন ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে। ইনফান্তিনো বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি ও সহসভাপতিরা। তবে তার সম্ভাব্য আগমন ও সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে শেষ পর্যন্ত ঢাকায় ট্রানজিট নেওয়ার সিদ্ধান্তের ওপর।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কাল কি ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো?

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন। তবে বাংলাদেশে তার সম্ভাব্য যাত্রাবিরতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফিফা সভাপতি ভুটানের রাজধানী থিম্পু সফরে যাবেন। তবে সেখানে সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতা থাকায় যাত্রাপথে ঢাকাসহ অন্য কোনো স্থানে ট্রানজিট নিতে পারেন তিনি। সম্ভাব্য ট্রানজিটের স্থান হিসেবে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরের কথা বিবেচনায় রয়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনো বাংলাদেশে যাত্রাবিরতি করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি ঢাকায় এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি রাখা হয়েছে। এ লক্ষ্যে শনিবার বিকেলে বাফুফের সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

ফিফা সভাপতি ঢাকায় ট্রানজিট নিলে যেন ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে। ইনফান্তিনো বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি ও সহসভাপতিরা। তবে তার সম্ভাব্য আগমন ও সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে শেষ পর্যন্ত ঢাকায় ট্রানজিট নেওয়ার সিদ্ধান্তের ওপর।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x