বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

হাজার গোলের মাইলফলক ছুঁতে পারবেন মেসি?

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৫:০০ এএম

হাজার গোলের মাইলফলক ছুঁতে পারবেন মেসি?

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানানোর ঘোষণা দিলেও ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। ভক্ত-সমর্থক থেকে শুরু করে ইন্টার মায়ামির কোচ, সবার প্রত্যাশা, অবসরে যাওয়ার আগে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন এই মহাতারকা। ফুটবল অঙ্গনে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা নিয়ে আলোচনা থাকলেও আড়ালে একই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন মেসি।

আবরন আবরন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসির জোড়া গোলের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আটলান্টার বিপক্ষে দুর্দান্ত দুটি গোল করার পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৬৪ গোল।

ইন্টার মায়ামির কোচ কিলি গন্সালেস জোর দিয়ে বলেছেন যে রোনালদোর মতো মেসিও অনায়াসে ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন। এর আগে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও একই পূর্বাভাস দিয়ে বলেছিলেন মেসির পক্ষে এক হাজার গোল করা মোটেই অসম্ভব নয়। ম্যাচ শেষে কোচ গন্সালেস সাংবাদিকদের জানান, মেসি নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং তিনি নিশ্চিতভাবেই এক হাজার গোল করবেন।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মেসির বয়স এখন ৩৯ বছর পেরিয়েছে তবে মাঠে তাঁর দক্ষতা ও ক্ষিপ্রতা দেখে বয়সের প্রভাব বোঝার উপায় নেই। চলতি এমএলএস মৌসুমে ২৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি ১৫টি গোল করিয়ে সহায়তার তালিকাতেও যৌথভাবে শীর্ষে আছেন তিনি। ৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্সে বিস্মিত কোচ গন্সালেস বলেন যে মেসি ফুটবলটা ভীষণ উপভোগ করছেন এবং মায়ামিতে অনেক শান্তিতে আছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হাজার গোলের মাইলফলক ছুঁতে পারবেন মেসি?

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানানোর ঘোষণা দিলেও ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। ভক্ত-সমর্থক থেকে শুরু করে ইন্টার মায়ামির কোচ, সবার প্রত্যাশা, অবসরে যাওয়ার আগে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টাইন এই মহাতারকা। ফুটবল অঙ্গনে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা নিয়ে আলোচনা থাকলেও আড়ালে একই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন মেসি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসির জোড়া গোলের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আটলান্টার বিপক্ষে দুর্দান্ত দুটি গোল করার পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬। অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর মাত্র ৬৪ গোল।

ইন্টার মায়ামির কোচ কিলি গন্সালেস জোর দিয়ে বলেছেন যে রোনালদোর মতো মেসিও অনায়াসে ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন। এর আগে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিও একই পূর্বাভাস দিয়ে বলেছিলেন মেসির পক্ষে এক হাজার গোল করা মোটেই অসম্ভব নয়। ম্যাচ শেষে কোচ গন্সালেস সাংবাদিকদের জানান, মেসি নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং তিনি নিশ্চিতভাবেই এক হাজার গোল করবেন।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মেসির বয়স এখন ৩৯ বছর পেরিয়েছে তবে মাঠে তাঁর দক্ষতা ও ক্ষিপ্রতা দেখে বয়সের প্রভাব বোঝার উপায় নেই। চলতি এমএলএস মৌসুমে ২৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি ১৫টি গোল করিয়ে সহায়তার তালিকাতেও যৌথভাবে শীর্ষে আছেন তিনি। ৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্সে বিস্মিত কোচ গন্সালেস বলেন যে মেসি ফুটবলটা ভীষণ উপভোগ করছেন এবং মায়ামিতে অনেক শান্তিতে আছেন।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
হাজার গোলের মাইলফলক ছুঁতে পারবেন মেসি?
0:00 / 0:00
1x