বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

পদত্যাগ নিয়ে ইশরাকের যত পরস্পরবিরোধী বক্তব্য

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

পদত্যাগ নিয়ে ইশরাকের যত পরস্পরবিরোধী বক্তব্য
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন। সোমবার দুপুরেছবি: সাজিদ হোসেন

প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে রোববার রাতে খবর প্রকাশের পর সেটাকে গুজব ও উড়োখবর বলেছিলেন এই বিএনপি নেতা। প্রথম আলো অনলাইনে এই খবর প্রকাশের পর ইশরাকের দপ্তর থেকে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়। অথচ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে ইশরাক বললেন, তিনি নিজেই স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন।

আবরন আবরন

শনিবার বিকেলে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান ঘিরে সমালোচনার মুখে সোমবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেওয়া পর্যন্ত একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া ইশরাক হোসেন। প্রথমে পদত্যাগের নির্দেশের খবর অস্বীকার করেছেন। এরপর সিদ্ধান্ত আগেই প্রকাশ হয়ে যাওয়ায় বিভ্রান্তি তৈরির অভিযোগ তুলেছেন। সবশেষে পদত্যাগকে নিজের স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন। ইশরাকের এসব বক্তব্যের মধ্যে বেশ কিছু অসংগতি ও পরস্পরবিরোধিতা রয়েছে। বিশেষ করে পদত্যাগের সিদ্ধান্ত তিনি কখন জানতে পেরেছিলেন, কেন আগের রাতের খবরকে মিথ্যা বলেছিলেন এবং পদত্যাগের উদ্যোগ আসলে কার ছিল—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি তাঁর বক্তব্যে।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন দাবি করেন, প্রধানমন্ত্রীর কাছে নিজেই প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। ইশরাক বলেন, আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী এতে সম্মত হয়েছেন এবং তাঁকে এলাকায় কাজ করার সুযোগ দিয়েছেন। অথচ সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকারসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিতও করেছিল।

সংবাদ সম্মেলনে এই দুই ধরনের বক্তব্যের বিষয়ে ইশরাকের কাছে ব্যাখ্যা চান এক সাংবাদিক। তিনি জানতে চান, সকালে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে যাচ্ছেন, অথচ সংবাদ সম্মেলনে বলছেন, স্বেচ্ছায় পদত্যাগ করছেন। বিষয়টি আসলে কী? জবাবে ইশরাক বলেন, আমি যদি প্রধানমন্ত্রীকে গিয়ে বলিও স্বেচ্ছায় পদত্যাগ করতে চাচ্ছি, অফিশিয়ালি কিন্তু তাঁর নির্দেশই আসবে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান উল্লেখ করে ইশরাক বলেন, উনি ক্যাবিনেটের প্রধান, উনি নির্দেশই দিবেন। ইশরাকের দাবি, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এরপর সাংবাদিকদের উদ্দেশে ইশরাক বলেন, সকালের মেসেজ কী গেল, বিকেলের মেসেজের কমা একটা ঠিক ছিল না, দাড়িটা কম হইছে—এগুলা নিয়ে দয়া করে মূল প্রসঙ্গ থেকে আমাদেরকে সরাবেন না।

আবরন আবরন

রোববার রাত ১০টার দিকে প্রথম আলো অনলাইনে মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর ২২ মিনিট পর রাত ১০টা ২২ মিনিটে নিজের হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে ইশরাক লেখেন, পদত্যাগের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। চার মিনিট পর রাত ১০টা ২৬ মিনিটে একই গ্রুপে একটি অডিও বার্তা দেন তিনি। প্রথম আলোর খবরকে গুজব ও উড়োখবর আখ্যায়িত করে ইশরাক বলেন, দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই পুরো বিষয়টিকে গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এ রকম কোনো সিদ্ধান্ত যদি দল থেকে আমরা নেই, তাহলে সেটি অবশ্যই উড়োখবরের মাধ্যমে আসবে না।

আবরন আবরন

রোববার দিবাগত রাত ১২টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন ইশরাক হোসেন। তাতে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যেকোনো নির্দেশ আসার সাথে সাথে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়। ওই পোস্টে তিনি আরও জানান, তাঁর ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুত সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানাবেন। কিন্তু কয়েক ঘণ্টা পরই পরিস্থিতি বদলে যায় এবং আজ সোমবার সকাল সাড়ে আটটার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পদত্যাগ নিয়ে ইশরাকের যত পরস্পরবিরোধী বক্তব্য

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে রোববার রাতে খবর প্রকাশের পর সেটাকে গুজব ও উড়োখবর বলেছিলেন এই বিএনপি নেতা। প্রথম আলো অনলাইনে এই খবর প্রকাশের পর ইশরাকের দপ্তর থেকে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়। অথচ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে ইশরাক বললেন, তিনি নিজেই স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন।

শনিবার বিকেলে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান ঘিরে সমালোচনার মুখে সোমবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেওয়া পর্যন্ত একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া ইশরাক হোসেন। প্রথমে পদত্যাগের নির্দেশের খবর অস্বীকার করেছেন। এরপর সিদ্ধান্ত আগেই প্রকাশ হয়ে যাওয়ায় বিভ্রান্তি তৈরির অভিযোগ তুলেছেন। সবশেষে পদত্যাগকে নিজের স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন। ইশরাকের এসব বক্তব্যের মধ্যে বেশ কিছু অসংগতি ও পরস্পরবিরোধিতা রয়েছে। বিশেষ করে পদত্যাগের সিদ্ধান্ত তিনি কখন জানতে পেরেছিলেন, কেন আগের রাতের খবরকে মিথ্যা বলেছিলেন এবং পদত্যাগের উদ্যোগ আসলে কার ছিল—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি তাঁর বক্তব্যে।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন দাবি করেন, প্রধানমন্ত্রীর কাছে নিজেই প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। ইশরাক বলেন, আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চান বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী এতে সম্মত হয়েছেন এবং তাঁকে এলাকায় কাজ করার সুযোগ দিয়েছেন। অথচ সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকারসংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিতও করেছিল।

সংবাদ সম্মেলনে এই দুই ধরনের বক্তব্যের বিষয়ে ইশরাকের কাছে ব্যাখ্যা চান এক সাংবাদিক। তিনি জানতে চান, সকালে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করতে যাচ্ছেন, অথচ সংবাদ সম্মেলনে বলছেন, স্বেচ্ছায় পদত্যাগ করছেন। বিষয়টি আসলে কী? জবাবে ইশরাক বলেন, আমি যদি প্রধানমন্ত্রীকে গিয়ে বলিও স্বেচ্ছায় পদত্যাগ করতে চাচ্ছি, অফিশিয়ালি কিন্তু তাঁর নির্দেশই আসবে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান উল্লেখ করে ইশরাক বলেন, উনি ক্যাবিনেটের প্রধান, উনি নির্দেশই দিবেন। ইশরাকের দাবি, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এরপর সাংবাদিকদের উদ্দেশে ইশরাক বলেন, সকালের মেসেজ কী গেল, বিকেলের মেসেজের কমা একটা ঠিক ছিল না, দাড়িটা কম হইছে—এগুলা নিয়ে দয়া করে মূল প্রসঙ্গ থেকে আমাদেরকে সরাবেন না।

রোববার রাত ১০টার দিকে প্রথম আলো অনলাইনে মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর ২২ মিনিট পর রাত ১০টা ২২ মিনিটে নিজের হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে ইশরাক লেখেন, পদত্যাগের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। চার মিনিট পর রাত ১০টা ২৬ মিনিটে একই গ্রুপে একটি অডিও বার্তা দেন তিনি। প্রথম আলোর খবরকে গুজব ও উড়োখবর আখ্যায়িত করে ইশরাক বলেন, দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই পুরো বিষয়টিকে গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এ রকম কোনো সিদ্ধান্ত যদি দল থেকে আমরা নেই, তাহলে সেটি অবশ্যই উড়োখবরের মাধ্যমে আসবে না।

রোববার দিবাগত রাত ১২টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আরেকটি পোস্ট দেন ইশরাক হোসেন। তাতে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যেকোনো নির্দেশ আসার সাথে সাথে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়। ওই পোস্টে তিনি আরও জানান, তাঁর ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুত সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানাবেন। কিন্তু কয়েক ঘণ্টা পরই পরিস্থিতি বদলে যায় এবং আজ সোমবার সকাল সাড়ে আটটার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানান তিনি।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x