বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, আবুধাবি টেস্ট ড্র

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, আবুধাবি টেস্ট ড্র

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। সেদিকউল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরি ও শেষ দিকে লেজের সারির ব্যাটারদের প্রতিরোধে ম্যাচ বাঁচিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত লড়াই চালিয়ে যায় দলটি। দিন শেষে ৮ উইকেটে ৩৩৪ রান নিয়ে ম্যাচ ড্র করে আফগানিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট, অন্যদিকে আফগানিস্তানের দরকার ছিল ৩৪৭ রান। জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।

আবরন আবরন

দিনের শুরু থেকেই বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান সেদিকউল্লাহ আতাল। ৩৩২ বল মোকাবিলা করে ১১১ রান করেন এই ওপেনার, যাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আতালের বিদায়ে বাংলাদেশের জয়ের আশা আরও বেড়ে যায়। তবে শেষ দিকের উইকেটগুলো দ্রুত তুলে নিতে পারেনি দলটি। ইয়ামিন আহমাদজাইও প্রতিরোধ গড়ে তোলেন এবং মেহেদী হাসান মিরাজের বলে ৮৫ বল খেলে ১৯ রান করে আউট হন।

আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে সেদিকউল্লাহর সেঞ্চুরির পাশাপাশি হাশমতউল্লাহ শহিদি ও ইকরাম আলী খিলসহ অন্য ব্যাটাররা গুরুত্বপূর্ণ সময়ে ক্রিজে টিকে থেকে বাংলাদেশকে হতাশ করেন। শেষ দিকে বাংলাদেশের ফিল্ডিংয়েও ভুল দেখা যায় এবং দুটি রানআউটের সুযোগ হাতছাড়া হয়। সহজ ক্যাচও নিতে পারেননি হাসান মাহমুদ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করেছিল এবং আফগানিস্তান ২৪০ রানে অলআউট হলে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

লিটন ও মিরাজের ১৫৯ রানের জুটিতে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দাঁড়ায়। আফগানিস্তানের প্রথম ইনিংসে রহমত শাহের সেঞ্চুরির বিপরীতে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। তবে শেষ ইনিংসে আতালের দীর্ঘ প্রতিরোধ ও শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় সেই বোলিং সাফল্য বাংলাদেশকে জয় এনে দিতে পারেনি। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় এই ড্র আফগানিস্তানের জন্য জয়ের সমান হলেও বাংলাদেশের জন্য এটি জয় হাতছাড়া হওয়ার আক্ষেপ হয়ে থাকল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জয়ের দুয়ার থেকে ফিরল বাংলাদেশ, আবুধাবি টেস্ট ড্র

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। সেদিকউল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরি ও শেষ দিকে লেজের সারির ব্যাটারদের প্রতিরোধে ম্যাচ বাঁচিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত লড়াই চালিয়ে যায় দলটি। দিন শেষে ৮ উইকেটে ৩৩৪ রান নিয়ে ম্যাচ ড্র করে আফগানিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট, অন্যদিকে আফগানিস্তানের দরকার ছিল ৩৪৭ রান। জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।

দিনের শুরু থেকেই বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান সেদিকউল্লাহ আতাল। ৩৩২ বল মোকাবিলা করে ১১১ রান করেন এই ওপেনার, যাঁর ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আতালের বিদায়ে বাংলাদেশের জয়ের আশা আরও বেড়ে যায়। তবে শেষ দিকের উইকেটগুলো দ্রুত তুলে নিতে পারেনি দলটি। ইয়ামিন আহমাদজাইও প্রতিরোধ গড়ে তোলেন এবং মেহেদী হাসান মিরাজের বলে ৮৫ বল খেলে ১৯ রান করে আউট হন।

আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে সেদিকউল্লাহর সেঞ্চুরির পাশাপাশি হাশমতউল্লাহ শহিদি ও ইকরাম আলী খিলসহ অন্য ব্যাটাররা গুরুত্বপূর্ণ সময়ে ক্রিজে টিকে থেকে বাংলাদেশকে হতাশ করেন। শেষ দিকে বাংলাদেশের ফিল্ডিংয়েও ভুল দেখা যায় এবং দুটি রানআউটের সুযোগ হাতছাড়া হয়। সহজ ক্যাচও নিতে পারেননি হাসান মাহমুদ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করেছিল এবং আফগানিস্তান ২৪০ রানে অলআউট হলে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের অর্ধশতকে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

লিটন ও মিরাজের ১৫৯ রানের জুটিতে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দাঁড়ায়। আফগানিস্তানের প্রথম ইনিংসে রহমত শাহের সেঞ্চুরির বিপরীতে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। তবে শেষ ইনিংসে আতালের দীর্ঘ প্রতিরোধ ও শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় সেই বোলিং সাফল্য বাংলাদেশকে জয় এনে দিতে পারেনি। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় এই ড্র আফগানিস্তানের জন্য জয়ের সমান হলেও বাংলাদেশের জন্য এটি জয় হাতছাড়া হওয়ার আক্ষেপ হয়ে থাকল।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x