বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

জেলেনস্কির পদত্যাগ দাবি করলেন ইলন মাস্ক

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

জেলেনস্কির পদত্যাগ দাবি করলেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা দেওয়ার পর বিরোধ আরও জোরালো হয়। এরপর ভলোদিমির জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন কি না। জবাবে তিনি সম্মতিসূচক উত্তর দেন। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে কিয়েভের সংশয় বাড়তে থাকায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আহ্বান জানান। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ তোলে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্ক না করে ও যোগাযোগের জন্য ব্যবহৃত মাস্কের স্যাটেলাইট ব্যবস্থায় পরিবর্তন এনে ইউক্রেনের সামরিক পাল্টা ব্যবস্থা দুর্বল করে দেওয়া হচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আর এভাবেই হত্যাযজ্ঞ চলতে থাকছে। জেলেনস্কির বিদায় নেওয়ার সময় এসেছে। জেলেনস্কি মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারলিংক ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জনানোর প্রেক্ষিতে কিয়েভের দাবি, এ ব্যবস্থার গতি কমিয়ে দেওয়া হয়েছে। মাস্ক বলেন, এ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটে থাকলে তার দায় যুক্তরাষ্ট্র সরকারের। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ইউক্রেন স্টারশিল্ডের ওপর নির্ভরশীল। এ ব্যবস্থার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে। অন্যদিকে, ইউক্রেন বেসামরিক স্যাটেলাইট ব্যবস্থা স্টারলিংকও ব্যবহার করে। তবে আক্রমণাত্মক অভিযানে এটি ব্যবহারের অনুমতি নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

জেলেনস্কির পদত্যাগ দাবি করলেন ইলন মাস্ক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির ঘোষণা দেওয়ার পর বিরোধ আরও জোরালো হয়। এরপর ভলোদিমির জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন কি না। জবাবে তিনি সম্মতিসূচক উত্তর দেন। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে কিয়েভের সংশয় বাড়তে থাকায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ আহ্বান জানান। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ তোলে ইউক্রেন। কিয়েভের দাবি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্ক না করে ও যোগাযোগের জন্য ব্যবহৃত মাস্কের স্যাটেলাইট ব্যবস্থায় পরিবর্তন এনে ইউক্রেনের সামরিক পাল্টা ব্যবস্থা দুর্বল করে দেওয়া হচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, আর এভাবেই হত্যাযজ্ঞ চলতে থাকছে। জেলেনস্কির বিদায় নেওয়ার সময় এসেছে। জেলেনস্কি মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি স্টারলিংক ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জনানোর প্রেক্ষিতে কিয়েভের দাবি, এ ব্যবস্থার গতি কমিয়ে দেওয়া হয়েছে। মাস্ক বলেন, এ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটে থাকলে তার দায় যুক্তরাষ্ট্র সরকারের। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য ইউক্রেন স্টারশিল্ডের ওপর নির্ভরশীল। এ ব্যবস্থার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে। অন্যদিকে, ইউক্রেন বেসামরিক স্যাটেলাইট ব্যবস্থা স্টারলিংকও ব্যবহার করে। তবে আক্রমণাত্মক অভিযানে এটি ব্যবহারের অনুমতি নেই।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন
জেলেনস্কির পদত্যাগ দাবি করলেন ইলন মাস্ক
0:00 / 0:00
1x