বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি না পেলে কঠোর কর্মসূচির হুশিয়ারী

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডে দৃশ্যমান   অগ্রগতি না পেলে কঠোর কর্মসূচির হুশিয়ারী

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ খ্রী: সাংবাদিককে দিনের আলোয় কুপিয়ে জখম, ১১ মাস পর গুলি করে হত্যা এ কেমন রাষ্ট্রীয় নিরাপত্তা? এ প্রশ্ন গোটা সাংবাদিক সমাজের। মাদক ও চোরাচালান বিরোধী অবস্থান ও ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদে সোচ্চার গোটা দেশের সাংবাদিক সমাজ। 

আবরন আবরন

এদিকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের মরদেহ 

 ময়নাতদন্ত শেষে শুক্রবার আছর নামাজবাদ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

আবরন আবরন

আবরন আবরন

 বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি না পেলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে। একের পর এক সাংবাদিক হত্যাকান্ড এবং বিচারহীনতা 

আবরন আবরন

গোটা দেশের সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। সাংবাদিকদের এখন আর বসে থাকার সুযোগ নেই। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে হত্যা শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর এক ভয়াবহ আঘাত। সাংবাদিকদের বাঁচাতে সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ছাড়া বিকল্প কোনো পথ দেখছি না। তবে হত্যাকান্ডের বিষয়টি আমরা গভীর ভাবে পর্যবেক্ষণে রেখেছি; যে কোন সময় কঠোর কর্মসূচি ঘোষণা হতে পারে। 

আবরন আবরন

আবরন আবরন

সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মাদকবিরোধী ফেসবুক পোস্টকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

আবরন আবরন

গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাটে চাপাতি দিয়ে সাংবাদিক আলিফের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রায় ১১ মাস পর, ১৫ অক্টোবর ২০২৬ রাতে তাঁকে গুলি করে হত্যার খবর সামনে এসেছে। আগের হামলার পর কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, হামলার পেছনের ব্যক্তিরা শনাক্ত হয়েছিল কি না এবং বিচারপ্রক্রিয়ার অগ্রগতি কী এসব প্রশ্নের জবাব এখন জরুরি।

আবরন আবরন

আবরন আবরন

একই সাংবাদিকের ওপর বারবার হামলা, শেষ পর্যন্ত প্রাণহানি এ ব্যর্থতার দায় সংশ্লিষ্টদের এড়ানোর সুযোগ নেই। প্রতিটি সাংবাদিক হত্যার পর তদন্তের আশ্বাস দেওয়া হবে, অথচ অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্তের নামে কালক্ষেপণ নয়, আমরা চাই দৃশ্যমান ও কার্যকর আইনগত পদক্ষেপ।

আবরন আবরন

আবরন আবরন

 দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। ২০২৫ সালের ১০ নভেম্বরের হামলার ঘটনা পুনঃপর্যালোচনা করে ওই হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করতে হবে। হত্যাকাণ্ডের সম্ভাব্য পরিকল্পনাকারী, অর্থদাতা, নির্দেশদাতা ও সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। তাদের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক পরিচয় যা-ই হোক না কেন। নিহত সাংবাদিকের পরিবার, সহকর্মী ও মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলোকে নিয়মিত অবহিত করতে হবে এবং দ্রুত অভিযোগপত্র দাখিল ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং ঝুঁকিতে থাকা সাংবাদিকদের নিরাপত্তায় জরুরি ব্যবস্থা নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর অগ্রগতি না দেখা গেলে বিচার দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কলম বিরতি, মানববন্ধন, প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ, স্মারকলিপি প্রদান, লংমার্চ সহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি না পেলে কঠোর কর্মসূচির হুশিয়ারী

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ খ্রী: সাংবাদিককে দিনের আলোয় কুপিয়ে জখম, ১১ মাস পর গুলি করে হত্যা এ কেমন রাষ্ট্রীয় নিরাপত্তা? এ প্রশ্ন গোটা সাংবাদিক সমাজের। মাদক ও চোরাচালান বিরোধী অবস্থান ও ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদে সোচ্চার গোটা দেশের সাংবাদিক সমাজ। 

এদিকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের মরদেহ 

 ময়নাতদন্ত শেষে শুক্রবার আছর নামাজবাদ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

 বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি না পেলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে। একের পর এক সাংবাদিক হত্যাকান্ড এবং বিচারহীনতা 

গোটা দেশের সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। সাংবাদিকদের এখন আর বসে থাকার সুযোগ নেই। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে হত্যা শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর এক ভয়াবহ আঘাত। সাংবাদিকদের বাঁচাতে সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ছাড়া বিকল্প কোনো পথ দেখছি না। তবে হত্যাকান্ডের বিষয়টি আমরা গভীর ভাবে পর্যবেক্ষণে রেখেছি; যে কোন সময় কঠোর কর্মসূচি ঘোষণা হতে পারে। 

সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মাদকবিরোধী ফেসবুক পোস্টকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাটে চাপাতি দিয়ে সাংবাদিক আলিফের ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার প্রায় ১১ মাস পর, ১৫ অক্টোবর ২০২৬ রাতে তাঁকে গুলি করে হত্যার খবর সামনে এসেছে। আগের হামলার পর কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, হামলার পেছনের ব্যক্তিরা শনাক্ত হয়েছিল কি না এবং বিচারপ্রক্রিয়ার অগ্রগতি কী এসব প্রশ্নের জবাব এখন জরুরি।

একই সাংবাদিকের ওপর বারবার হামলা, শেষ পর্যন্ত প্রাণহানি এ ব্যর্থতার দায় সংশ্লিষ্টদের এড়ানোর সুযোগ নেই। প্রতিটি সাংবাদিক হত্যার পর তদন্তের আশ্বাস দেওয়া হবে, অথচ অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্তের নামে কালক্ষেপণ নয়, আমরা চাই দৃশ্যমান ও কার্যকর আইনগত পদক্ষেপ।

 দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। ২০২৫ সালের ১০ নভেম্বরের হামলার ঘটনা পুনঃপর্যালোচনা করে ওই হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করতে হবে। হত্যাকাণ্ডের সম্ভাব্য পরিকল্পনাকারী, অর্থদাতা, নির্দেশদাতা ও সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। তাদের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক পরিচয় যা-ই হোক না কেন। নিহত সাংবাদিকের পরিবার, সহকর্মী ও মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলোকে নিয়মিত অবহিত করতে হবে এবং দ্রুত অভিযোগপত্র দাখিল ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং ঝুঁকিতে থাকা সাংবাদিকদের নিরাপত্তায় জরুরি ব্যবস্থা নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর অগ্রগতি না দেখা গেলে বিচার দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কলম বিরতি, মানববন্ধন, প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ, স্মারকলিপি প্রদান, লংমার্চ সহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x