বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

তিন দেশের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

তিন দেশের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু
চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত ডেস্ক চালু করেছে বেপজা। সংগৃহীত

বিদেশী বিনিয়োগকারীদের দ্রুত ও কার্যকর সেবা দেয়ার লক্ষ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। শনিবার (১০ অক্টোবর) রাজধানীতে আয়োজিত মিট দ্য ইনভেস্টরস অনুষ্ঠানে এসব ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শতাধিক দেশী-বিদেশী বিনিয়োগকারী অংশ নেন এবং বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবরন আবরন

নতুন কান্ট্রি ডেস্ক সম্পর্কে বেপজার চেয়ারম্যান বলেন, বিশেষায়িত এসব ডেস্ক চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিদ্যমান বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক আরো জোরদার করবে। এছাড়া তাদের ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করবে এবং বেপজার আওতাধীন অঞ্চলগুলোতে নতুন বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বেপজার সদস্য মো: তানভীর হোসেন তার উপস্থাপনায় ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির অর্জন ও অগ্রগতি তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, এ আয়োজন অংশীদারত্ব জোরদার এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরো ব্যবসাবান্ধব করবে। বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে বেপজা ৩৬টি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। একই অর্থবছরে বেপজার আওতাধীন অঞ্চলগুলো থেকে আট দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে।

১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে বেপজা দেশের রফতানিমুখী শিল্পায়ন, বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংস্থাটির আওতাধীন আটটি ইপিজেড ও দু’টি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব অঞ্চলে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় সাত দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্রমপুঞ্জীভূত রফতানির পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন মার্কিন ডলার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

তিন দেশের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

বিদেশী বিনিয়োগকারীদের দ্রুত ও কার্যকর সেবা দেয়ার লক্ষ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। শনিবার (১০ অক্টোবর) রাজধানীতে আয়োজিত মিট দ্য ইনভেস্টরস অনুষ্ঠানে এসব ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শতাধিক দেশী-বিদেশী বিনিয়োগকারী অংশ নেন এবং বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কান্ট্রি ডেস্ক সম্পর্কে বেপজার চেয়ারম্যান বলেন, বিশেষায়িত এসব ডেস্ক চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিদ্যমান বিনিয়োগকারীদের সাথে সম্পর্ক আরো জোরদার করবে। এছাড়া তাদের ব্যবসা সম্প্রসারণে উৎসাহিত করবে এবং বেপজার আওতাধীন অঞ্চলগুলোতে নতুন বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বেপজার সদস্য মো: তানভীর হোসেন তার উপস্থাপনায় ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির অর্জন ও অগ্রগতি তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, এ আয়োজন অংশীদারত্ব জোরদার এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরো ব্যবসাবান্ধব করবে। বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে বেপজা ৩৬টি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। একই অর্থবছরে বেপজার আওতাধীন অঞ্চলগুলো থেকে আট দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে।

১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে বেপজা দেশের রফতানিমুখী শিল্পায়ন, বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংস্থাটির আওতাধীন আটটি ইপিজেড ও দু’টি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব অঞ্চলে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় সাত দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং ক্রমপুঞ্জীভূত রফতানির পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন মার্কিন ডলার।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x