বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুদের দৃষ্টিশক্তি ঝুঁকিতে

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুদের দৃষ্টিশক্তি ঝুঁকিতে

দীর্ঘ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবসহ ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে দৃষ্টিসংক্রান্ত সমস্যা বাড়ছে। পাশাপাশি কৃষিকাজসহ বিভিন্ন পেশায় অসতর্কতার কারণে চোখে গুরুতর আঘাত ও জটিলতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে চোখের সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবরন আবরন

তিনি জানান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এর আওতায় সক্ষম দম্পতি, গর্ভবতী নারী ও প্রসূতি মা, দুই বছরের কম বয়সী শিশুদের পুষ্টিবিষয়ক পরামর্শ ও টিকাদান এবং ৩৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বিভিন্ন রোগ ও চক্ষুসেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির রাজশাহী জেলার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাশার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির পবা উপজেলার ব্যবস্থাপক আল মামুন এবং ভিশনস্প্রিংয়ের সহকারী প্রোগ্রাম ব্যবস্থাপক তন্ময় কুমার।

সিভিল সার্জন বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ অথচ বিশ্বে প্রায় ২২০ কোটি মানুষ বিভিন্ন মাত্রার দৃষ্টিসংক্রান্ত সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও এ সমস্যা উদ্বেগজনক, তাই যে পেশাতেই মানুষ নিয়োজিত থাকুন না কেন কাজের পাশাপাশি চোখের সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। শিশুদের দৃষ্টিসংক্রান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে তরুণ প্রজন্ম, বিশেষ করে শিশুরা চোখের নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে এবং দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারের কারণে তাদের চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।

তিনি আরও বলেন, শিশুদের এ স্বাস্থ্যঝুঁকি কমাতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় সীমিত করার পাশাপাশি নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে। পেশাগত ঝুঁকির বিষয়ে তিনি জানান, ধান কাটার মৌসুমে কৃষকরা চোখে গুরুতর সমস্যায় আক্রান্ত হন এবং কর্নিয়ায় ক্ষত ও আলসারের মতো জটিলতা নিয়ে হাসপাতালে আসেন। রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অতিরিক্ত স্ক্রিন টাইমে শিশুদের দৃষ্টিশক্তি ঝুঁকিতে

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবসহ ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে দৃষ্টিসংক্রান্ত সমস্যা বাড়ছে। পাশাপাশি কৃষিকাজসহ বিভিন্ন পেশায় অসতর্কতার কারণে চোখে গুরুতর আঘাত ও জটিলতা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে চোখের সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এর আওতায় সক্ষম দম্পতি, গর্ভবতী নারী ও প্রসূতি মা, দুই বছরের কম বয়সী শিশুদের পুষ্টিবিষয়ক পরামর্শ ও টিকাদান এবং ৩৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বিভিন্ন রোগ ও চক্ষুসেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির রাজশাহী জেলার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাশার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির পবা উপজেলার ব্যবস্থাপক আল মামুন এবং ভিশনস্প্রিংয়ের সহকারী প্রোগ্রাম ব্যবস্থাপক তন্ময় কুমার।

সিভিল সার্জন বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ অথচ বিশ্বে প্রায় ২২০ কোটি মানুষ বিভিন্ন মাত্রার দৃষ্টিসংক্রান্ত সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও এ সমস্যা উদ্বেগজনক, তাই যে পেশাতেই মানুষ নিয়োজিত থাকুন না কেন কাজের পাশাপাশি চোখের সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। শিশুদের দৃষ্টিসংক্রান্ত সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে তরুণ প্রজন্ম, বিশেষ করে শিশুরা চোখের নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে এবং দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারের কারণে তাদের চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।

তিনি আরও বলেন, শিশুদের এ স্বাস্থ্যঝুঁকি কমাতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় সীমিত করার পাশাপাশি নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে। পেশাগত ঝুঁকির বিষয়ে তিনি জানান, ধান কাটার মৌসুমে কৃষকরা চোখে গুরুতর সমস্যায় আক্রান্ত হন এবং কর্নিয়ায় ক্ষত ও আলসারের মতো জটিলতা নিয়ে হাসপাতালে আসেন। রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x