বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে ন্যাশনাল ব্যাংক শীর্ষ কর্তাদের বৈঠক

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে ন্যাশনাল ব্যাংক শীর্ষ কর্তাদের বৈঠক
মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংক কার্যালয়। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। বৃহস্পতিবার ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলন নির্বিঘ্ন করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবরন আবরন

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ড. মো: কবির আহাম্মদ, মো: সরোয়ার হোসেন ও মো: আনিছুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন এবং জানান যে এসব পদক্ষেপ ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করেছে। তিনি ব্যাংকের দক্ষতা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ন্যাশনাল ব্যাংক পিএলসির বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নিয়ে আলোচনা করেন। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় গভর্নর ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষকে সকল আমানতকারী যাতে তাদের চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এছাড়া আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির সকল শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে আমানতকারীরা তাদের চাহিদা অনুযায়ী নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে ন্যাশনাল ব্যাংক শীর্ষ কর্তাদের বৈঠক

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। বৃহস্পতিবার ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলন নির্বিঘ্ন করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান, ড. মো: কবির আহাম্মদ, মো: সরোয়ার হোসেন ও মো: আনিছুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গভর্নরকে অবহিত করেন এবং জানান যে এসব পদক্ষেপ ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করতে সহায়তা করেছে। তিনি ব্যাংকের দক্ষতা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ন্যাশনাল ব্যাংক পিএলসির বর্তমান তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নিয়ে আলোচনা করেন। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় গভর্নর ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষকে সকল আমানতকারী যাতে তাদের চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এছাড়া আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির সকল শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের প্রাপ্যতা নিশ্চিত করার নির্দেশ দেন, যাতে আমানতকারীরা তাদের চাহিদা অনুযায়ী নির্বিঘ্নে অর্থ উত্তোলন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হবে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x