বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

কাঁঠালিয়ায় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ এএম

কাঁঠালিয়ায় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাড়ি নির্মাণের ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি পূবালী ব্যাংক কাঁঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। তবে ব্যাংক কর্মকর্তা তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। ভুক্তভোগী গ্রাহক উপজেলার আমরিবুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কালাম হাওলাদার। তিনি এই আর্থিক প্রতারণা ও হয়রানির সুষ্ঠু তদন্ত করে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আবরন আবরন

ভুক্তভোগী কালাম হাওলাদার জানান, নিজের একটি বাড়ি নির্মাণের স্বপ্ন নিয়ে তিনি পূবালী ব্যাংক কাঁঠালিয়া উপ-শাখায় ১৫ লাখ টাকা গৃহনির্মাণ ঋণের জন্য আবেদন করেছিলেন। আবেদন করার পর থেকেই ব্যাংকের উপ-শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ঋণ পাস করিয়ে দেওয়ার নানা আশ্বাস দিতে থাকেন। এই সুযোগে ফাইল প্রসেসিং ও বিভিন্ন খরচের কথা বলে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান লোক মারফত তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন। অভিযোগ উঠেছে, শুধু নগদ টাকাই নয়, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপ্যায়নের অজুহাত দেখিয়ে ভুক্তভোগী কালামের কাছ থেকে দামি চিংড়ি ও বেলে মাছও চেয়ে নেওয়া হয়। এভাবে দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন অজুহাতে ঋণের ফাইলটি ঝুলিয়ে রাখা হয় এবং সর্বশেষ চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ঋণ দেওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরের শেষ দিকে হঠাৎ জানানো হয় ঋণ অনুমোদন হয়নি।

ঘুষ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে পূবালী ব্যাংক কাঁঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, আমি কোনো টাকা নিইনি। ঋণের ফাইলের প্ল্যান পাস ও অন্যান্য আনুষ্ঠানিক কাজের জন্য যে খরচ হয়েছে, তা গ্রাহক নিজেই বহন করেছেন। ঋণ বাতিল হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, কালাম হাওলাদারের ছেলের বিদেশ থেকে টাকা পাঠানোর লেনদেন সংক্রান্ত নথিপত্রে কিছু জটিলতা ও সমস্যা ছিল। মূলত এই অভ্যন্তরীণ টেকনিক্যাল কারণেই প্রধান কার্যালয় থেকে তার ঋণটি পাস করা সম্ভব হয়নি এবং এতে ব্যাংকের কোনো কর্মকর্তার গাফিলতি বা দুর্নীতি ছিল না। এদিকে, দীর্ঘ দুই বছর ধরে বিপুল পরিমাণ টাকা ও সময় নষ্ট হওয়ায় চরম আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী কালাম হাওলাদার। তিনি ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাড়ি নির্মাণের ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি পূবালী ব্যাংক কাঁঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। তবে ব্যাংক কর্মকর্তা তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। ভুক্তভোগী গ্রাহক উপজেলার আমরিবুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কালাম হাওলাদার। তিনি এই আর্থিক প্রতারণা ও হয়রানির সুষ্ঠু তদন্ত করে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী কালাম হাওলাদার জানান, নিজের একটি বাড়ি নির্মাণের স্বপ্ন নিয়ে তিনি পূবালী ব্যাংক কাঁঠালিয়া উপ-শাখায় ১৫ লাখ টাকা গৃহনির্মাণ ঋণের জন্য আবেদন করেছিলেন। আবেদন করার পর থেকেই ব্যাংকের উপ-শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ঋণ পাস করিয়ে দেওয়ার নানা আশ্বাস দিতে থাকেন। এই সুযোগে ফাইল প্রসেসিং ও বিভিন্ন খরচের কথা বলে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান লোক মারফত তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন। অভিযোগ উঠেছে, শুধু নগদ টাকাই নয়, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপ্যায়নের অজুহাত দেখিয়ে ভুক্তভোগী কালামের কাছ থেকে দামি চিংড়ি ও বেলে মাছও চেয়ে নেওয়া হয়। এভাবে দীর্ঘ দুই বছর ধরে বিভিন্ন অজুহাতে ঋণের ফাইলটি ঝুলিয়ে রাখা হয় এবং সর্বশেষ চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ঋণ দেওয়ার কথা থাকলেও সেপ্টেম্বরের শেষ দিকে হঠাৎ জানানো হয় ঋণ অনুমোদন হয়নি।

ঘুষ নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে পূবালী ব্যাংক কাঁঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, আমি কোনো টাকা নিইনি। ঋণের ফাইলের প্ল্যান পাস ও অন্যান্য আনুষ্ঠানিক কাজের জন্য যে খরচ হয়েছে, তা গ্রাহক নিজেই বহন করেছেন। ঋণ বাতিল হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, কালাম হাওলাদারের ছেলের বিদেশ থেকে টাকা পাঠানোর লেনদেন সংক্রান্ত নথিপত্রে কিছু জটিলতা ও সমস্যা ছিল। মূলত এই অভ্যন্তরীণ টেকনিক্যাল কারণেই প্রধান কার্যালয় থেকে তার ঋণটি পাস করা সম্ভব হয়নি এবং এতে ব্যাংকের কোনো কর্মকর্তার গাফিলতি বা দুর্নীতি ছিল না। এদিকে, দীর্ঘ দুই বছর ধরে বিপুল পরিমাণ টাকা ও সময় নষ্ট হওয়ায় চরম আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী কালাম হাওলাদার। তিনি ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x