বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

চিনি কল লাভজনক করতে বায়োপ্রোডাক্ট তৈরির নির্দেশ

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

চিনি কল লাভজনক করতে বায়োপ্রোডাক্ট তৈরির নির্দেশ
চিনি কলে আখ নেয়া হচ্ছে। ফাইল ছবি

লোকসানে থাকা সরকারি চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চিনি উৎপাদনের পাশাপাশি আখের উপজাত ও অন্যান্য পণ্য ব্যবহার করে বায়োপ্রোডাক্ট তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো: আবুল কালাম এমপির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আবরন আবরন

বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এমপি, মনজুর এলাহী এমপি, মো: এনামুল হক এমপি এবং মাসুদ সাঈদী এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে শিল্প খাতে উৎপাদন বাড়ানো, সরকারি বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার, শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং চলমান প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

চিনি উৎপাদনের পাশাপাশি অন্যান্য পণ্য থেকে কিভাবে বায়োপ্রোডাক্ট তৈরি করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক করা যায়, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের জনবল পরিস্থিতি নিয়েও বিস্তারিত প্রতিবেদন চেয়েছে কমিটি। কোন প্রতিষ্ঠানের কোন পদে কতটি শূন্য পদ রয়েছে এবং এর মধ্যে কতটি পদে ইতোমধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এসব তথ্য চাওয়া হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর কমিটির প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। এ সময় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের বর্তমান অবস্থা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্থ ছাড় ও ব্যয়ের হার এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যাগুলো কমিটিকে অবহিত করা হয়। বিএসটিআইয়ের জেলা পর্যায়ের কার্যালয় সম্প্রসারণ, আঞ্চলিক কার্যালয়ের আধুনিকায়ন এবং শিল্প খাতের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত প্রকল্প নিয়ে আলোচনা হয়।

আবরন আবরন

বিসিআইসির আওতাধীন সার কারখানাগুলোর উৎপাদন, উৎপাদন সক্ষমতা, নতুন গৃহীত প্রকল্প, বন্ধ সার কারখানা পুনরায় চালুর উদ্যোগ, গ্যাস সরবরাহ এবং সার উৎপাদনের ব্যয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে কমিটি। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থাগুলোর প্রতিটি কলকারখানার বার্ষিক আয়-ব্যয় এবং জনবলের শূন্য পদের প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চিনি কল লাভজনক করতে বায়োপ্রোডাক্ট তৈরির নির্দেশ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

লোকসানে থাকা সরকারি চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চিনি উৎপাদনের পাশাপাশি আখের উপজাত ও অন্যান্য পণ্য ব্যবহার করে বায়োপ্রোডাক্ট তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো: আবুল কালাম এমপির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এমপি, মনজুর এলাহী এমপি, মো: এনামুল হক এমপি এবং মাসুদ সাঈদী এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে শিল্প খাতে উৎপাদন বাড়ানো, সরকারি বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার, শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং চলমান প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

চিনি উৎপাদনের পাশাপাশি অন্যান্য পণ্য থেকে কিভাবে বায়োপ্রোডাক্ট তৈরি করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক করা যায়, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের জনবল পরিস্থিতি নিয়েও বিস্তারিত প্রতিবেদন চেয়েছে কমিটি। কোন প্রতিষ্ঠানের কোন পদে কতটি শূন্য পদ রয়েছে এবং এর মধ্যে কতটি পদে ইতোমধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এসব তথ্য চাওয়া হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর কমিটির প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। এ সময় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের বর্তমান অবস্থা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্থ ছাড় ও ব্যয়ের হার এবং প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যাগুলো কমিটিকে অবহিত করা হয়। বিএসটিআইয়ের জেলা পর্যায়ের কার্যালয় সম্প্রসারণ, আঞ্চলিক কার্যালয়ের আধুনিকায়ন এবং শিল্প খাতের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত প্রকল্প নিয়ে আলোচনা হয়।

বিসিআইসির আওতাধীন সার কারখানাগুলোর উৎপাদন, উৎপাদন সক্ষমতা, নতুন গৃহীত প্রকল্প, বন্ধ সার কারখানা পুনরায় চালুর উদ্যোগ, গ্যাস সরবরাহ এবং সার উৎপাদনের ব্যয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে কমিটি। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থাগুলোর প্রতিটি কলকারখানার বার্ষিক আয়-ব্যয় এবং জনবলের শূন্য পদের প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x