বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

মেধাবীদের প্রথম পছন্দ হবে শিক্ষকতা: প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

মেধাবীদের প্রথম পছন্দ হবে শিক্ষকতা: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই উপায়হীন বিকল্প বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।

আবরন আবরন

সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, শুধু মুখস্থ করার বদলে শিক্ষার্থীদের মনে ‘কেন’ ও ‘কীভাবে’—এই প্রশ্নগুলো জাগিয়ে তুলতে হবে। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প নয় বরং শক্তি হিসেবে ব্যবহারের লক্ষ্যে সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এর মাধ্যমে শিক্ষকরা ডিজিটাল লেসন প্ল্যান ও প্রয়োজনীয় সামগ্রী সহজে ব্যবহার করতে পারবেন।

শিক্ষা খাতকে সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার উল্লেখ করে তিনি জানান, দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় বাজেটে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই বরাদ্দ আরও বাড়ানো হবে। এছাড়া বাস্তবতার নিরিখে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে, যা এ বছরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে।

আবরন আবরন

শিক্ষকদের রাষ্ট্রীয় মর্যাদার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে অন্তত একজন করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে বাধ্যতামূলকভাবে আমন্ত্রণ জানাতে হবে। এছাড়া শিক্ষকদের বেতন ও অবসরভাতা পাওয়ার ক্ষেত্রে সব ধরনের হয়রানি বন্ধ করে তা সরাসরি ব্যাংকে পাঠানোর কঠোর নির্দেশনা দেন তিনি।

আবরন আবরন

নৈতিকতা ও চরিত্র গঠনকে শিক্ষার মূল উদ্দেশ্য আখ্যা দিয়ে তিনি বলেন, জ্ঞান যদি নৈতিকতার সঙ্গে যুক্ত না হয়, তবে তা সমাজের কল্যাণের পরিবর্তে অকল্যাণের কারণ হতে পারে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করতে পরিবার ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আবরন আবরন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেধাবীদের প্রথম পছন্দ হবে শিক্ষকতা: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই উপায়হীন বিকল্প বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।

সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, শুধু মুখস্থ করার বদলে শিক্ষার্থীদের মনে ‘কেন’ ও ‘কীভাবে’—এই প্রশ্নগুলো জাগিয়ে তুলতে হবে। প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প নয় বরং শক্তি হিসেবে ব্যবহারের লক্ষ্যে সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এর মাধ্যমে শিক্ষকরা ডিজিটাল লেসন প্ল্যান ও প্রয়োজনীয় সামগ্রী সহজে ব্যবহার করতে পারবেন।

শিক্ষা খাতকে সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার উল্লেখ করে তিনি জানান, দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় বাজেটে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই বরাদ্দ আরও বাড়ানো হবে। এছাড়া বাস্তবতার নিরিখে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে, যা এ বছরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে।

শিক্ষকদের রাষ্ট্রীয় মর্যাদার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে অন্তত একজন করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে বাধ্যতামূলকভাবে আমন্ত্রণ জানাতে হবে। এছাড়া শিক্ষকদের বেতন ও অবসরভাতা পাওয়ার ক্ষেত্রে সব ধরনের হয়রানি বন্ধ করে তা সরাসরি ব্যাংকে পাঠানোর কঠোর নির্দেশনা দেন তিনি।

নৈতিকতা ও চরিত্র গঠনকে শিক্ষার মূল উদ্দেশ্য আখ্যা দিয়ে তিনি বলেন, জ্ঞান যদি নৈতিকতার সঙ্গে যুক্ত না হয়, তবে তা সমাজের কল্যাণের পরিবর্তে অকল্যাণের কারণ হতে পারে। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত করতে পরিবার ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x