বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

একদিনে ডেঙ্গু ও হামে ১৪ জনের প্রাণহানি, আক্রান্ত ২৭৬০

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

একদিনে ডেঙ্গু ও হামে ১৪ জনের প্রাণহানি, আক্রান্ত ২৭৬০

সারাদেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ ও প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, গত একদিনে সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫২ জন। শনিবার ৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হাম বিষয়ক পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে দুইজন এবং বরিশাল ও খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন করে মারা গেছেন। বিভাগভিত্তিক ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া খুলনায় ২৭৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩, বরিশাল বিভাগে ২১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১৩১, রাজশাহী বিভাগে ১৩২, ময়মনসিংহ বিভাগে ৭৯ এবং রংপুর বিভাগে ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১১৮ জন মারা গেছেন দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে। অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪৩ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জন প্রাণ হারিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন সন্দেহভাজন সংক্রমিত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

একদিনে ডেঙ্গু ও হামে ১৪ জনের প্রাণহানি, আক্রান্ত ২৭৬০

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সারাদেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ ও প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, গত একদিনে সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫২ জন। শনিবার ৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হাম বিষয়ক পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে দুইজন এবং বরিশাল ও খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন করে মারা গেছেন। বিভাগভিত্তিক ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া খুলনায় ২৭৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩, বরিশাল বিভাগে ২১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ১৩১, রাজশাহী বিভাগে ১৩২, ময়মনসিংহ বিভাগে ৭৯ এবং রংপুর বিভাগে ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১১৮ জন মারা গেছেন দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে। অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪৩ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জন প্রাণ হারিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন সন্দেহভাজন সংক্রমিত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৬ জনে। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগীর মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x