বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

বাকেরগঞ্জে আনোয়ার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম

বাকেরগঞ্জে আনোয়ার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

বরিশালের বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুর ৮ দিন পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূچی দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার ১৬ নভেম্বর বিকেল ৪টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মো. আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

আবরন আবরন

মানববন্ধনে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তার স্বামীর হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা গ্রেফতার না হওয়ায় পরিবারের অন্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়া মানববন্ধনে জহিরুল ইসলাম অভিযোগ করেন, আনোয়ার হাওলাদার হত্যার ঘটনায় চিহ্নিত অভিযুক্ত সমীর, নাসিম, সোহেল, নয়ন ও সাকিবসহ জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। দীর্ঘ সময় পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বক্তারা। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামসহ আশপাশের এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য দেন পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা, মো. জহিরুল ইসলাম, হারুন খান, আসিফ প্রমূখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ৭ নভেম্বর আহত আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেলে ৮ নভেম্বর তার নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ৮ নভেম্বর বাকেরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জে আনোয়ার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বরিশালের বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুর ৮ দিন পেরিয়ে গেলেও এখনো মামলার কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূچی দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার ১৬ নভেম্বর বিকেল ৪টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মো. আনোয়ার হাওলাদারের পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তার স্বামীর হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা গ্রেফতার না হওয়ায় পরিবারের অন্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। এছাড়া মানববন্ধনে জহিরুল ইসলাম অভিযোগ করেন, আনোয়ার হাওলাদার হত্যার ঘটনায় চিহ্নিত অভিযুক্ত সমীর, নাসিম, সোহেল, নয়ন ও সাকিবসহ জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। দীর্ঘ সময় পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বক্তারা। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো আসামি গ্রেফতার না হওয়ায় পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামসহ আশপাশের এলাকায় ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য দেন পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা, মো. জহিরুল ইসলাম, হারুন খান, আসিফ প্রমূখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ৭ নভেম্বর আহত আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেলে ৮ নভেম্বর তার নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় ৮ নভেম্বর বাকেরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নিহতের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x