বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রফতানি লেনদেনে সাইবার প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

রফতানি লেনদেনে সাইবার প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

রফতানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে রফতানিকারকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ব্যবসায়িক তথ্য ও নথিপত্র আদান-প্রদানে ইলেকট্রনিক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ১৬ নভেম্বর জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

আবরন আবরন

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এফইপিডি-১ ১৬ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা ২২ নম্বর সার্কুলারপত্রে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে রফতানিকারকদের সচেতন করতে সব অনুমোদিত ডিলার এডি ব্যাংককে নির্দেশনা দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে রফতানি সংক্রান্ত নথিপত্র পাঠানোর ক্ষেত্রে রফতানিকারকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নথিপত্রের তথ্য চুরি, বাধাগ্রস্ত করা বা পরিবর্তনের ঝুঁকি কমাতে নিরাপদ যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে।

এতে আরো বলা হয়েছে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তনের অনুরোধ এলে তা কার্যকর করার আগে পূর্বনির্ধারিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের সাথে স্বাধীনভাবে যাচাই করতে হবে। সন্দেহজনক লিংক, যাচাইবিহীন অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর পিন বা এককালীন পাসওয়ার্ড ওটিপি চাওয়া হলে সেসব বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, কোনো ধরনের জালিয়াতির সন্দেহ, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রফতানি সংক্রান্ত নথিপত্রে কারসাজির ঘটনা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট এডি ব্যাংককে জানাতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রফতানি লেনদেনে সাইবার প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

রফতানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি এড়াতে রফতানিকারকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ব্যবসায়িক তথ্য ও নথিপত্র আদান-প্রদানে ইলেকট্রনিক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ১৬ নভেম্বর জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এফইপিডি-১ ১৬ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা ২২ নম্বর সার্কুলারপত্রে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে রফতানিকারকদের সচেতন করতে সব অনুমোদিত ডিলার এডি ব্যাংককে নির্দেশনা দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে রফতানি সংক্রান্ত নথিপত্র পাঠানোর ক্ষেত্রে রফতানিকারকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নথিপত্রের তথ্য চুরি, বাধাগ্রস্ত করা বা পরিবর্তনের ঝুঁকি কমাতে নিরাপদ যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে।

এতে আরো বলা হয়েছে, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তনের অনুরোধ এলে তা কার্যকর করার আগে পূর্বনির্ধারিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট পক্ষের সাথে স্বাধীনভাবে যাচাই করতে হবে। সন্দেহজনক লিংক, যাচাইবিহীন অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর পিন বা এককালীন পাসওয়ার্ড ওটিপি চাওয়া হলে সেসব বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, কোনো ধরনের জালিয়াতির সন্দেহ, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা রফতানি সংক্রান্ত নথিপত্রে কারসাজির ঘটনা ঘটলে তা দ্রুত সংশ্লিষ্ট এডি ব্যাংককে জানাতে হবে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x