বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

রমজানে ১০ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বিশেষ ঋণসুবিধা

গাজীপুর নিউজ
সম্পাদক, ৫৪ ফলোয়ার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম

রমজানে ১০ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বিশেষ ঋণসুবিধা
রমজানে ১০ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা বাংলাদেশ ব্যাংকের। নয়া দিগন্ত

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজানে বহুল ব্যবহৃত ১০টি নির্দিষ্ট পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিলম্বিত মূল্য পরিশোধ বা ইউসেন্স সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। সার্কুলারের অন্যান্য বিবরণ ও নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলারে উল্লেখ করা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এই সুবিধা দেয়া হয়েছে।

আবরন আবরন

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী চাল, গম আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এই ঋণসুবিধা পাওয়া যাবে। এতে আমদানিকারকদের এলসি খোলার সময় বা পণ্য হাতে পাওয়ার মুহূর্তেই সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে না। আমদানিকারকরা সরবরাহকারীর ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিট কিংবা ক্রেতার ঋণের বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য দেশে আনতে পারবেন। এর ফলে আমদানিকৃত পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ পাবেন তারা। গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর-৩০-এর পার্ট-ডি-এর ১ ১ অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেয়া হয়েছিল।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে ওই সুবিধা সম্প্রসারণ করা হলো এবং এ বিষয়ে আগের সার্কুলারের অন্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। একই সাথে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নিজ নিজ সংশ্লিষ্ট গ্রাহک ও আমদানিকারকদের এই নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে। উদ্যোগটির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সেজন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেয়া হয়েছে।

আরিফ হোসেন খান আরও জানান যে রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক, তা বাংলাদেশ ব্যাংক চায় না এবং সাধারণ মানুষ যাতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এ সার্কুলার জারি করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি যোগ করেন যে পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে দাম বেড়ে যায়, তাই রমজানের আগেই আমদানির সুযোগ দেয়া হয়েছে। আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণে পণ্য আমদানি করতে পারলে বাজারে ঘাটতি তৈরি হবে না এবং মূল্যবৃদ্ধির চাপও কমানো সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা দুর্নীতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল নির্বাচিত

কালিয়াকৈরে নারী আইনজীবী ও শিশুকন্যাকে মারধর

‎কালিয়াকৈরে তাঁতীদলের ইউনিট কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চিনাটোলা বাজারে ৫০ বছরের ঐতিহ্যের টান! মাটির হাঁড়ি-পাতিল আর রঙিন খেলনায় দুর্গাপূজার আমেজ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি

নরসিংদীতে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের কার্যক্রম শেষ

সাটুরিয়ায় সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির দাফন: বাতিঘরের মানবিকতায় শেষ বিদায়

নভেম্বরের ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ম্যাকাওকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় জয়

পোশাক খাতে ১৮ দিনের অস্থিরতায় ক্ষতি ৪৩ কোটি ডলার

রাষ্ট্রে আরেকটি শক্তির দাপট চলছে: গোলাম পরওয়ার

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুরের সীমানা জটিলতা নিরসনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

গাজীপুর নিউজ বিডি

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রমজানে ১০ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বিশেষ ঋণসুবিধা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজানে বহুল ব্যবহৃত ১০টি নির্দিষ্ট পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিলম্বিত মূল্য পরিশোধ বা ইউসেন্স সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। সার্কুলারের অন্যান্য বিবরণ ও নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলারে উল্লেখ করা হয়েছে, রমজানে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা ও দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে এই সুবিধা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী চাল, গম আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এই ঋণসুবিধা পাওয়া যাবে। এতে আমদানিকারকদের এলসি খোলার সময় বা পণ্য হাতে পাওয়ার মুহূর্তেই সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে না। আমদানিকারকরা সরবরাহকারীর ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিট কিংবা ক্রেতার ঋণের বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য দেশে আনতে পারবেন। এর ফলে আমদানিকৃত পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ পাবেন তারা। গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর-৩০-এর পার্ট-ডি-এর ১ ১ অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেয়া হয়েছিল।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে ওই সুবিধা সম্প্রসারণ করা হলো এবং এ বিষয়ে আগের সার্কুলারের অন্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। একই সাথে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নিজ নিজ সংশ্লিষ্ট গ্রাহک ও আমদানিকারকদের এই নতুন নির্দেশনা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে। উদ্যোগটির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সেজন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেয়া হয়েছে।

আরিফ হোসেন খান আরও জানান যে রমজানকে কেন্দ্র করে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক, তা বাংলাদেশ ব্যাংক চায় না এবং সাধারণ মানুষ যাতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই এ সার্কুলার জারি করা হয়েছে। আমদানিকারকরা এখন থেকেই উদ্যোগ নিলে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি যোগ করেন যে পণ্যের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি তৈরি হলে দাম বেড়ে যায়, তাই রমজানের আগেই আমদানির সুযোগ দেয়া হয়েছে। আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণে পণ্য আমদানি করতে পারলে বাজারে ঘাটতি তৈরি হবে না এবং মূল্যবৃদ্ধির চাপও কমানো সম্ভব হবে।

গাজীপুর নিউজ বিডি

সম্পাদকঃ
মোঃ মাহবুবুর রহমান সোহেল
নির্বাহী সম্পাদকঃ
মোসাঃ খাদিজা আক্তার (রেশমা)

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x