বাংলাদেশ    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Copyright © 2026 • All Rights Reserved

নোটিশ:
এখন চলছে সরাসরি সম্প্রচার। ‎আমবাগ সমাজকল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত ‘লিজেন্ডারি ক্রিকেট লীগ—এলসিএল’ সিজন-১-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমবাগ ঈদগাহ মাঠে। ‎ ‎ফাইনালে মুখোমুখি হয়েছে আমবাগ সমাজকল্যাণ সংঘ ও ফাহিম আফিফ এলিভেন ক্রিকেট ক্লাব। ‎ ‎ফাইনাল ম্যাচে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাজাদুর রহমান মামুন, সাধারণ সম্পাদক, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি এবং কার্যনির্বাহী সদস্য, গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটি। ‎ ‎তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ‎ ‎ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। থাকছে ম্যান অব দ্য ম্যাচ, গেম চেঞ্জার ও হাইয়েস্ট সিক্সারসহ বিভিন্ন পুরস্কার। ‎